দেহতরি কলের ঘোড়া
বায়ু ভরে আছে খাড়া
চালাইতেছে মন-মনরা
যথা ইচ্ছা চায়।।ঘোড়ার ভিতর আজব কল
আগুন-মাটি-হাওয়া-জল
ভরেছে করে কৌশল
আপনি খোদায়
নয় জানালা আট কোটরা
আটতলায় মন-মনরা
কুদরত উল্লার লড়াচড়া
মধ্যেরই কোঠায়।।ইচ্ছামতো করে কাম
চামের জিন বায়ুর লাগাম
জ্ঞানের চাবুক হাতে নিয়া
মনরা চালায় ছয়জন
আছে গুপ্ত চোরা
চুরি করে নিয়া ঘোড়া
ঝাড় জঙ্গলে এ কুপথে
সর্বদা ঘোরায়।।ঘোড়ার পেটে ক্ষুধার জ্বালা
খানা দিতে হয় তিনবেলা
দিতে সে ঘটে জ্বালা
চলে না রাস্তায়
বৃদ্ধ হলে কলের ঘোড়া
খুলে যাবে হাড়ের জোড়া
ফাঁকি দিয়া মন-মনরা
ভাগিয়া পলায়।।সেদিন ঘোড়া থাকবে পড়ি
করবে না আর দৌড়াদৌড়ি
মাটির দেহ হবে মাটি
মিশিবে ধরায়
বায়ুতে বায়ু মিশিবে
অনলে অনল যাবে
জলে জল গ্রাস করিবে
বলে দুর্বিন শায়।।
দেহতরি কলের ঘোড়া
- Sub Title: বায়ু ভরে আছে খাড়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
- Sub Title: আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী
তোমার আকাশে উঠেছিনু চাঁদ
- Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন
নবি এসে ঘুচালেন আঁধার
- Sub Title: নুরের আলো যার
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে
- Sub Title: রাধারা ভাবকান্ডি অভিলাষে দুই অঙ্গ হইয়ে এক অঙ্গ
দেবর আসিয়া কইন্ দেওগো দিদি জাঠা
- Sub Title: কি অইতে কি হুনিয়া আনিয়া দিলাম পাটা
দুখ দূর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ
- Sub Title: সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে-
আর আমি যাব না সইগো কালিন্দীর জলে
- Sub Title: নন্দের সুন্দর মদনমোহন বাঁশি বাজায় কদমতলে
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: ঝরায়ে দোলন-চাপা বকুল
ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো
- Sub Title: রূপ নেহরি প্রাণসজনী মন করিল চঞ্চল
রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো
- Sub Title: ভালো মন্দ তার সম্বন্ধে জীবন করলাম সারা
শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না
- Sub Title: পন্থপানে চাইয়া থাকি বন্ধু বিনে কেউ দেখি না
আরে পুষ্প বলি রে তোমারে
- Sub Title: রজনী প্ৰভাতে পুষ্প ভাসাইমু সাগরে
বাংলা
English 
Comments