দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে
মন্ত্রিসভা ভালো নয়
যাহা ইচ্ছা তাই করে।।জিলা মহকুমা
থানা আদালত তরে
ফৌজদারি হাকিমগণে
করে বিচার আইন অনুসারে
অপরাধীর নাই ছাড়াছাড়ি
আটক রাখে জেলের ঘরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।আঠারো মোকাম
দেহে চোদ্দো ভুবন রয়
নিমিষেতে ঘরের মানুষ
সকল খবর লয়
সাগর গিরি নদ-নদী বয়
চন্দ্র সূর্য আকাশ ঘুরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।মগজেরই ঊর্ধ্বভাগে
রাজার হয় বসতি
নাভির নিচে আছে জানো
প্রজাদের স্মৃতি
নাসিকাতে পবন মন্ত্রী
চলাফেরা সদায় করে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।মনরাজার সঙ্গের সঙ্গী
দুইটি রানি হয়
সুমতি-কুমতি নামে
ডাইনে-বামে রয়
পুলিশেরা পাহারা দেয়
রাজমহী সুমতিরে।
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।শ্রদ্ধা ভক্তি জ্ঞান তার
সুমতি ভাবে মরা
কাম ক্রোধ লোভ ছয়টা
পাকে পাকে ঘুরে
কুমতি রানির যন্ত্রণাতে
দেশ নষ্ট হয় অত্যাচারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।কুবুদ্ধি কুমতি আর
কুচিন্তারে লইয়া
সর্বদা হয় আলোচনা
একত্রে বসিয়া
নিজের বুচকি ভরতে গিয়া
সবাই ব্যস্ত একেবারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।হৃদয় সিংহাসনে আছে
কর্তার বাসস্থান
সে যদি হয় শক্ত চোরা
আইনের কি হয় বিধান
নষ্ট তুষ্ট নাই তার কষ্ট
এভাবে চলল জনম ভরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।দেহরাজ্যের শান্তি রক্ষা
করিবার দায়
চব্বিশজন দারগা আছে
আঠারো থানায়
শাসন বৃত্ত হাতে নিয়া
দিবানিশি ঘুরেফিরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।ফন্দিবাজি চুরি শিক্ষায়
ভিক্ষা করায় শেষে
কায়দাকানুন সব শিখিয়া
ভুয়া হইলাম শেষে
দুর্বিন শাহ কয় হেসে হেসে
লুট করে রাজভাণ্ডারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।
দেহরাজ্য নষ্ট হইল
- Sub Title: কুশাসন আর অত্যাচারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 76
বাউল গান এর নতুন প্রবন্ধ
এবারের দুর্দশার কথা
- Sub Title: কইতে মনে লাগে ব্যথা
ইয়ে কেয়া হার জমালে
- Sub Title: কুলোরে মেহরো মহছয্যা, রেগাফর উনক আসন হায়
তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে
- Sub Title: মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া
জান দিলছে হোঁ
- Sub Title: ম্যায় হোঁ তেরা তু হ্যায় মেরা আয় মেরা ম্যায় হোঁ তোমহী
আমি কেন গেলাম জলে গো সখী
- Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে
প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ
- Sub Title: কোন্ ভাগ্যে কার দৈবযোগে সে রসের প্রসঙ্গ
দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার
- Sub Title: গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার
গাউছ ধনের প্রেম নদীতে
- Sub Title: বৃথা জীবন যায় গো চলি, খেলি চল কাল থাকিতে
আছে নিরাকারে খোদা
- Sub Title: আছে নিরাকারে
ওহে মুঢ়মতি মন বৃথা
- Sub Title: নিদ্রা ত্যাজি হও সচকিত
কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া
- Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়
- Sub Title: ভব সাগরে ডুবে মরি আমাকে হইলে নিদয় ধু
বাংলা
English 