বুক চিরে দুখ কারে বা দেখাব
কোথায় যাব
বুক চিরে দুখ কারে বা দেখাব
যে দুঃখ অন্তরায় গাঁথা
বন্ধু বিনে বলব কোথা
প্রেমের আগুন কী দিয়া নিভাব।।বন্ধু রইল দূরদেশে
আমি কাঁদি আসার আশে
সে আশা মোর আর কবে মিটিব
আসবে বলে প্রাণের কালা
বিনা সুতে গাঁথি মালা
মালা বাসি হলে কার গলে পরাব।।নিকটে আসিল শমন
কবে জানি হবে মরণ
বলো সখি কী উপায় করি গো
সখি গো মথুরায় যাইয়া
এ সংবাদ আসো জানিয়া
মরণকালে চরণনি পাইব।।যদি না দেখিয়া যাই মরিয়া
তমাল ডালে বেন্ধে নিও
যেদিন বন্ধু এ দেশে আসিব
সকলে দেখাইও নিয়া
দুর্বিন শাহ গেছে মরিয়া
যার মরা সে নয়নে দেখিব।।
বুক চিরে দুখ কারে বা দেখাব
- Sub Title: কোথায় যাব
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 32
বাউল গান এর নতুন প্রবন্ধ
তরা দেখ সখীগন
- Sub Title: ভালোমতে কাটে গুয়া দেবের নারীগণ
জাগ’ আলসশয়নবিলগ্ন
- Sub Title: জাগ’ তামসগহননিমগ্ন
কিছুই তো হল না
- Sub Title: সেই সব- সেই সব- সেই হাহাকাররব
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
- Sub Title: আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়
মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
- Sub Title: মুর্শিদ নাম পরশমণি নাই যার তুলনা
এ ভালোবাসার যদি দিতে প্রতিদান
- Sub Title: একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি
আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া
- Sub Title: কিক্ষেণে গো গিয়াছিলাম বিজলী ছটকে রূপ নয়নে হেরিলাম
মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
- Sub Title: দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো
শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো
- Sub Title: অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া চি
গউর এ যে প্ৰেম করিল
- Sub Title: শ্রীরূপাদি ছয় গোস্বামী চণ্ডীদাস আর রজাকিনী
খালি ভাঁড় থাকবে রে পড়ে
- Sub Title: দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে
মনের দুঃখে পরান যায় ফাটিয়া
- Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া
বাংলা
English 
Comments