“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বরগুজিদা নবি পরে
বরগুজিদা নবি পরে
  • Sub Title: ভেজ রে দুরুদ সালাম

বরগুজিদা নবি পরে
ভেজ রে দুরুদ সালাম
হুকুম রব্বের লহ কলম
নামের পাছে লেখল যাহার নাম।।

আলিফেতে ছিলেন একা
লামে মিশে হলেন বাঁকা
মীমেতে লাগাইয়া মায়া
কতই ভাবে পড়ছেন কালাম।।

আপনারই আশেকেতে
আয়না বানায় কুদরতে
মুশাহিদা জালালিতে
নিকালিল ময়ূরের ঘাম।।

ময়ুর রূপে ছিলেন সাজ
হজরত আলি শিরের তাজ
গলের হার ফাতেমা বিবি
কানের বালি দুই ইমাম।।

সিলেট জেলার ভিতরে
পোস্ট অফিস ছাতক বাজারে
দুর্বিন টিলা মোকাম ধরে
দুর্বিন শাহ হয় আমার নাম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 চিরদিন জল ছেঁচে মোর
চিরদিন জল ছেঁচে মোর

চিরদিন জল ছেঁচে মোর

  • Sub Title: জল ছাড়ে না এ ভাঙ্গা নায়
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

  • Sub Title: ফিরে ফিরে চেয়ো না চেয়ো না ফিরে যাও-
আজি বর্ষারাতের শেষে
আজি বর্ষারাতের শেষে

আজি বর্ষারাতের শেষে

  • Sub Title: সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন