দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
ও প্রেম করছে যেজন, মরছে সেজন
সে বিনে কেউ জানে না।।ইউনুস নবি প্রেমিক ছিল
আসল প্রেমে মত্ত হলো রে
মাছে তারে গিলে খাইল
ধরল সে প্রেম ছাড়ল না।।ইব্রাহিম নবি প্রেমিক ছিল
অগ্নিকুণ্ডে ত্রাণ পাইল রে
নিজ বেটা কুরবানি দিলো
দেখায় প্রেমের বাহানা।।মুসা নবি প্রেম করিল
কুহেতুরে নুর দেখিল রে
নুরের তেজে পাহাড় জ্বলে
মুসা কিন্তু জ্বলে না।।ইউসুফ আর জুলেখা বিবি
জগতে যার প্রেমের খুবি রে
লাইলি মজনু দুজনার প্রেম
জগতে হয় ঘোষণা।।রাবিয়া বসরী বিবি
দেখাইলেন প্রেমের খুবি রে
শিরির জন্য ফরহাদ মরে
হইয়া প্রেমের দিওয়ানা।।পাগল দুর্বিন শাহ বলে
এমন প্রেমিক কয়জন মিলে রে
সেই প্রেমেরই প্রেমিক না হইলে
বন্ধের দেখা মিলে না।।
দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
- Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 89
বাউল গান এর নতুন প্রবন্ধ
সুরধনীর ঘাটে গউর রায়
- Sub Title: গৌরায় নয়ন জলে বিন্দিল আমায়
কেবল চাই তোমার দিদার অন্যকিছু চাই না আর
- Sub Title: মার কাট যাই কর পড়িয়া আছি তোমার দ্বার
হজ্ব করিতে হাজী হতে
- Sub Title: এক কাবা জাহেরী আছে আর এক কাবা ত গোপন
আমার প্রাণ ত বাঁচে না রে রসময়
- Sub Title: ওরে দয়া নি রাখিবায় বন্ধু জীয়নে মরণে রে ধু
সোনা বন্ধের লাগিয়া হাসন রাজা হইল ফানা
- Sub Title: রঙ্গে রঙ্গে গাইতে আছে কতই যে গানা
একি চিত্র হেরি মানব আঁকারে
- Sub Title: নানা লীলা করে বসি মাইজভাণ্ডারে
আমার ধানে হয় না খই
- Sub Title: এক ছটাক ধান ভাজিয়া সাত টাইল ভইর্যা থই
মন যাইবায় রে ছাড়িয়া
- Sub Title: কেহ না পাইব তোমার সংসার ঢুরিয়া
আমি পাপী গোনাহগার
- Sub Title: সালাম জানাই বারেবার
প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী
- Sub Title: আদর্শনে প্ৰাণ বাঁচে না হইলাম পাগলিনী
বাংলা
English 