“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ

দুর্বিন শাহ

দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।

  • যে জ্বালা দিয়াছ বন্ধু রে

    • Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই

    যে জ্বালা দিয়াছ বন্ধু রে
    বন্ধু সে জ্বালা আর কত সই
    মনের দুঃখ কার কাছে কই।।

  • যে যাবে গো কালো যমুনায়

    • Sub Title: শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে

    যে যাবে গো কালো যমুনায়
    শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে
    তোরা আয় গো আয়।।

  • যে দুঃখ দিয়াছ রাই

    • Sub Title: আমার বলতে প্রাণ যায়

    যে দুঃখ দিয়াছ রাই
    আমার বলতে প্রাণ যায়
    দুঃখে দুঃখে জনম গেল
    আর কত দুঃখ দিবে বলো
    এই কি ছিল তোমার অন্তরায়।।

  • যে দেশে বন্ধুয়ার বাড়ি

    • Sub Title: মধ্যে মায়ানদী

    যে দেশে বন্ধুয়ার বাড়ি
    মধ্যে মায়ানদী
    পাড়ি দেওয়া বড়ো কঠিন
    সঙ্গে ছয়জন বাদী রে
    বন্ধু দূর-বিদেশি রে।।

  • যে আমায় করিল সারা

    • Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী

    যে আমায় করিল সারা
    দিয়া মুখের হাসি, করিয়া উদাসী
    আড়ালে বসি দেয় ইশারা।।

  • জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে

    • Sub Title: নামাজ বিনে মুক্তি নাই

    জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
    নামাজ বিনে মুক্তি নাই
    বলেছেন আল্লাহ কোরানে।।

  • যায় চলে সুখের বসন্ত

    • Sub Title: ঘরে নাই কালা প্রাণ হলো উতালা

    যায় চলে সুখের বসন্ত
    ঘরে নাই কালা প্রাণ হলো উতালা
    হায় রে জ্বালা কী জলন্ত।।

  • জান্নাতের ফুল ফুটল এসে

    • Sub Title: মরুর বুকে সাহারায়

    জান্নাতের ফুল ফুটল এসে
    মরুর বুকে সাহারায়।
    আয় গো তোরা জগতবাসী
    দেখবে যদি শীঘ আয়।।

  • জানি বা জানি না, মানি বা মানি না

    • Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার

    জানি বা জানি না, মানি বা মানি না
    বুঝি বা বুঝি না, সাকার কি নিরাকার।।

  • যাইও না রে বন্ধু, যাইও না

    • Sub Title: ভিন্ন বাসিও না

    যাইও না রে বন্ধু, যাইও না
    ভিন্ন বাসিও না
    অবলা রে কান্দাইও না।।

  • যাইও না রাই জল আনিতে

    • Sub Title: যুবা নারীর যৌবন হরে

    যাইও নারাই জল আনিতে
    যুবা নারীর যৌবন হরে
    ওই ঘাটে জল ভরিতে।।

  • যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো

    • Sub Title: নবিজির দরশন বিনা

    যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো
    নবিজির দরশন বিনা
    প্রাণে তো বাঁচি না, বাঁচি না গো।।

  • জাগো ভাই দলে দলে

    • Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে

    জাগো ভাই দলে দলে
    শ্রোতা যত ভূমণ্ডলে
    ইসলাম ও ধর্মের কাজে
    হও রে আগুয়ান।।

  • যাব সখি হইয়া বিদায়

    • Sub Title: কেমনে যাব ছাড়িয়া

    যাব সখি হইয়া বিদায়
    কেমনে যাব ছাড়িয়া
    প্রেমে অঙ্গ জ্বলে যায়।।

  • যাব আমি কালার সন্ধানে

    • Sub Title: শোনো গো রাধে

    যাব আমি কালার সন্ধানে
    শোনো গো রাধে
    মন সাধে কাঁদো যার কারণে।।

  • হও যদি কেউ প্রেমের খরিদ্দার

    • Sub Title: থাকো হুশিয়ার

    হও যদি কেউ প্রেমের খরিদ্দার
    থাকো হুশিয়ার
    করতে চাইলে খরিদ-বিক্রি
    যাইও না কেউ দেখাদেখি
    দিবে ফাকি মদন চৌকিদার।।

  • হলুদবরণ রূপের কন্যা রে

    • Sub Title: মেঘবরণ তার চুল

    হলুদবরণ রূপের কন্যা রে
    মেঘবরণ তার চুল
    মনমালঞ্চ তুলাবতী
    তুলতে এলো ফুল রে।।

  • হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া

    • Sub Title: যাইতে চাইলে মদিনাতে ছয়জনা বাদী পথে

    হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
    যাইতে চাইলে মদিনাতে, ছয়জনা বাদী পথে
    সার হইয়াছে মিছে তরি বাওয়া।।

  • হবে তব শেষ বিয়া

    • Sub Title: একদিন কবরে নিয়া

    হবে তব শেষ বিয়া
    একদিন কবরে নিয়া
    যাবে তোর স্বামীর বাড়ি
    ফিরে আসবে না।।

  • হিন্দু-মুসলমান নৌকার বাক্সে

    • Sub Title: ভোট করো দান

    হিন্দু-মুসলমান নৌকার বাক্সে
    ভোট করো দান
    কৃষক শ্রমিক গরিব দুঃখীর
    হবে শান্তি প্রতিষ্ঠান।।

  • হিন্দু-মুসলিম ভাই

    • Sub Title: সব সাজিয়া চলো

    হিন্দু-মুসলিম ভাই
    সব সাজিয়া চলো
    করিতে জেহাদ খণ্ডাতে প্রমাদ
    জান্নাতের সংবাদ কর্ণে আসিল।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন