“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বন্ধুর দেশের নাইয়া

বন্ধুর দেশের নাইয়া রে
বন্ধুর দেশের নাইয়া
বাদাম দিয়া হাইল ধরেছো
কোন দেশে যাও বাইয়া রে।।

কেঁদে কাটাই সারাবেলা
উজান বাঁকে চাইয়া
কলসি ভরি নয়ন জলে
কাঁদিয়া কাঁদিয়া রে।।

নীলাকাশে মেঘের ছায়ায়
পরানখানি ঢাকা
ঢেউয়ের কোণে চাঁদের আলোয়
দেখি নয়ন বাঁকা রে।।

ঢল ঢল করে আঁখি
আর কতদিন চাইয়া থাকি
রূপের আলো দিলো ঢাকা
কাল ঢেউ আসিয়া রে।।

নীল যমুনায় উঠল লহর
দেখে কাঁদে হিয়া
মাঝির বেশে বন্ধু আমার
যাও ভাটি দিয়া রে।।

দুর্বিন শাহ কয়
মনে হলে নৌকা ভিড়াইয়া
দেখা দিও তুমি আমায়
যাইও দেখি বন্ধুর দেশের নাইয়া রে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না

  • Sub Title: সন্ধ্যাকালে বাজিয়ে বাঁশি নারীর মন করলায় উদাসী
রাধারমণ দত্ত

তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক

  • Sub Title: প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক ধু
কবিয়াল রমেশ শীল

নূরে খোদা জুদা নেহি

  • Sub Title: নক্সবন্দিয়া পীরে নূর খান্দানে মেরা
মাইজভাণ্ডারী গান

যে ধর্ দেখোগে এয়ারো

  • Sub Title: নক্সা উছকা হ্যায় এয়ারো আঁখোঁ কে পায়মানে মেঁ
হাসন রাজা

এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা

  • Sub Title: কই গেল তর বাঁকা খোঁপাকই গেল তর ফুলের ঝোপা
শাহ আব্দুল করিম

গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়

  • Sub Title: এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়
রাধারমণ দত্ত

গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

  • Sub Title: শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো
দুর্বিন শাহ

মান কুলমান সব ছাড়িলাম

  • Sub Title: ওই যমুনায় যাইয়া
রাধারমণ দত্ত

কি সুখে রহিয়াছো বন্ধুরে

  • Sub Title: বন্ধু-আমায় পাশরিয়া ধু
রাধারমণ দত্ত

সোহাগের বন্ধুয়া তুমি রে বন্ধু

  • Sub Title: সোহাগে সোহাগে তোমায় নিবেদন করি ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন