চল হস্তী ধরা ও মন
চল হস্তী ধরা
কামহস্তী হইয়াছে পাগল
যারে ধরে করে সারা।।একটা বড়ো কঠিন হস্তী
যখন তার উঠে মস্তি
কত লোকের করে ক্ষতি
যায় না সাধন করা।।মানুষ দেখলে নেয় সে ধারে
দিয়া চোখ ইশারা
শত লোক ভক্ষণ করিল
তবু উদর যায় না ভরা।।হস্তীর গলে দিলে রশি
যায় চলে অনেক সাহসী
বল হারিয়ে কাঁদে বসি
জিতে হইয়া মরা।।কত মাহুত হস্তীর আশে
দিতেছে পাহারা
কত বাঁচে কত মরে
যায় না তাহার নির্ণয় করা।।কামনগরে হস্তীর খাদা
যত হস্তী সবাই সাদা
হেকমতে রইয়াছে বাঁধা
প্রেমের শিকল পরা।।অতি শক্ত চুম্বক আছে
হস্তীর মুখে ধরা
টান দিয়ে সে গ্রাস করে লয়
ধারে কাছে যায় গো যারা।।
হলো দেশের এ কী দশা
ঘরে ঘরে হস্তীর বাসা
বলে পাগল এ দুর্বিন শাহ
ভেবে হলাম সারা।।যদি হস্তী মারতে চাও
শুন বলি মন তোরা
প্রেমের জাল রাস্তায় পাতিয়া
দিবানিশি দেও পাহারা।।
চল হস্তী ধরা ও মন
- Sub Title: চল হস্তী ধরা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
মানুষ মানুষ সবাই বলে
- Sub Title: আছে কোন মানুষের বসত কোন দলে
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়
- Sub Title: শালের বনে খ্যাপা হাওয়া এই তো আমার মনকে মাতায়
জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
- Sub Title: বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে
আর কতদিন থাকিব সহিয়া রে
- Sub Title: শ্যাম কালিয়া
নিয়ে কাদা মাটির তাল
- Sub Title: খেলে হোরি ভূতের পাল
কে বুঝিতে পারে কুদরতি
- Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়
আজব আয়না-মহল মণি গভীরে
- Sub Title: আজব আয়না-মহল মণি গভীরে
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়
- Sub Title: করমের লিখিত কাজ করিলে
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি
- Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
- Sub Title: শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই
দেহরাজ্য নষ্ট হইল
- Sub Title: কুশাসন আর অত্যাচারে
এনেছে এক নবীন আইন নদীয়াতে
- Sub Title: বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার-মতো
বাংলা
English 
Comments