“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: কুরেশের বাগিচাতে

চার রঙে ফুল ফুটিয়াছে
কুরেশের বাগিচাতে।
যে পাইল ফুলের গন্ধ
অমর হইল ধরাতে।।

আব্দুল্লারই ঔরসেতে
পাইল বিবি আমেনায়
তিন শ নারীর মৃত্যু হইল
সে ফুল পাইবার আশায়।
দিলো ফুল বিধাতায়
আমিনারই গর্ভেতে।।

জন্ম নিয়া মায়ের স্তনে
মুখ দিলেন না নুরীতন
ইয়া হাবলী উম্মতি বলে
সজিদায় পড়েন তখন।
কান্দিয়া ভিজাইলেন বদন
উম্মতকে উদ্ধারিতে।।

ইসলাম ধর্ম করলেন জারি
পেটে পাথর বান্ধিয়া
ছাগল চড়াইতেন নবি
খোদেজার বাড়ি গিয়া।
কয় দুর্বিন শাহ পায় খোদেজা
সব দিয়া চরণেতে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কেন দিলে চম্পকেরি ফুল, রে সুবলাসখা

  • Sub Title: চম্পকেরি বরণ আমার প্রাণের রাধিকা
রাধারমণ দত্ত

ঐ আইল ঐ আইল আমার সঙ্কীর্তনের গৌর রায়

  • Sub Title: নামের ধ্বনি প্ৰেমধ্বনি মধুর ধ্বনি শুনা যায়
রাধারমণ দত্ত

মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ

  • Sub Title: মন রে- লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে-
মাইজভাণ্ডারী গান

চিননিরে মন আমার জাননিরে মন

  • Sub Title: ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন
রাধারমণ দত্ত

কুলমান আর যায় না রাখা

  • Sub Title: সখী গো- কোন বনে বাজায়লো বাঁশি গোপীর মন করে উদাসী-
দুর্বিন শাহ

বলি তোরে খুব হুঁশিয়ারে

  • Sub Title: থেকো রে সাবধান
দুর্বিন শাহ

জন্মে জন্মে অপরাধী

  • Sub Title: তোমারই চরণে রে
দুর্বিন শাহ

আরে ও আমার সেই বিদেশি নাও

  • Sub Title: কোথা হতে এলে মাঝি বেয়ে যাও
দুর্বিন শাহ

মন তো মানে না সই

  • Sub Title: প্রাণবন্ধু রহিল কই
কবিয়াল রমেশ শীল

বহু বাধা আছে যেই পথে

  • Sub Title: ভয় করলে তুই পারবি নারে পার হতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন