বনের কোকিলা রে
তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
আমার খবর কইও গিয়া
বন্ধু যেথায় রইল রে কোকিলা।।বসন্ত আসিতে কোকিল
তুমি দিলে দেখা
বন্ধু বিনে আমি নারী
কেমনে থাকি একা
তোমার গায়ে আছে পাখা
খবর লইয়া চলো রে কোকিলা।।কুহু কুহু স্বরে কোকিল
গাও রে মধুর গান
তোমার গানে যৌবন নদীর
ধরে যে উজান
কার মুখে চাহিয়া জুড়াব প্রাণ
যৌবন বাদী হইলে রে কোকিলা।।যেদিন বন্ধু ছেড়ে গেছে
আসবে কইয়াছিল
গেল কই আর আইল না
কারে পাইল ভালো
দুর্বিন শাহ কয় বন্ধু বিনে
মরণ অমঙ্গল রে।।
বনের কোকিলা রে
- Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঘরে যদি এলে প্রিয়
- Sub Title: নাও একটি খোঁপার ফুল
আগে মন সাজো প্রকৃতি
- Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা
- Sub Title: ডেকে যায় আজি তারা চল রে সুমুখে চল
পিয়াসী প্রাণ তারে চায়
- Sub Title: এনে দে তায়
কে বুঝিতে পারে মাওলার কুদরতি
- Sub Title: আপনি ঘুমায় আপনি জাগে
ওকে কেন কাঁদালি
- Sub Title: ওর হাসিমুখ যে আর দেখা যাবে না
নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর
- Sub Title: সঙ্গেতে নিতাই তার প্রাণ দোসর ধু
খাকে গড়লো পিঞ্জিরে
- Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
- Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়
কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়
- Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
যে গুণে তুষিব শ্যামের মন
- Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই
বন্ধে পিরিত করি আইল না
- Sub Title: প্ৰাণ বন্ধুরে চউখে দেখলাম না
বাংলা
English 
Comments