“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: তুমি ডালেতে বসিয়া

বনের কোকিল রে
তুমি ডালেতে বসিয়া
কুহু কুহু স্বরে তুমি
কারে কও ডাকিয়া।।

কোকিল রে
পিরিতি বাড়াইয়া বন্ধু
গেল পরবাসে
আসার পথে চাইয়া থাকি
ফিরিয়া না আসে
তুমি যদি জান কোকিল
আমারে দাও কইয়া
কার কুঞ্জে ভুলিয়া রইল
বন্ধু বিনোদিয়া।।

কোকিল রে
প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ
ওই না ফাল্গুন মাসে
ঢেউ খেলে যৌবনসাগরে
বসন্ত বাতাসে
নাই রে দেশে পরবাসে
শ্যামনগর কালিয়া
আর কত রাখিব যৌবন
লোকের বৈরি হইয়া।।

কোকিল রে
নতুন পিরিতে বন্ধে
দিয়াছিল আশা
দেশ ছেড়ে বিদেশি হইল
রইল ভালোবাসা
বন্ধের কাছে যাও রে কোকিল
শূন্যে উড়া দিয়া
দুর্বিন শাহরই মরণ সংবাদ
আসিও জানাইয়া।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুঃখ বলব কারে
দুঃখ বলব কারে

দুঃখ বলব কারে

  • Sub Title: মনের দুঃখ বলব কারে
রাধারমণ দত্ত

সখী উপায় বল না পিরিতি বাড়াইয়া

  • Sub Title: সাধে সাধে পিরিত করি এখন তারে পাই না
দুর্বিন শাহ

মুর্শিদ, তোমার নাম নিয়া বড়াই করি

  • Sub Title: তুমি আমার পাড়েরও কাণ্ডারি
রাধারমণ দত্ত

শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন

  • Sub Title: চৌষোট্টি মহন্ত সঙ্গে পারিষদগণ
দুর্বিন শাহ

কাল হলো যামিনী রে

  • Sub Title: কান্দে রমণী
রাধারমণ দত্ত

শোন গো পরান সই তোমারে মরম কই

  • Sub Title: বাঁশি মোরে করিল উদাসী
শাহ আব্দুল করিম

বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে

  • Sub Title: দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে
কবিয়াল রমেশ শীল

মাওলা ধনের আরামখানা দেখবি

  • Sub Title: চারদিকে চারটি দেয়াল ষোল জনে দে পাহারা
দুর্বিন শাহ

লা-ইলাহার বাগানেতে

  • Sub Title: ফুটেছে ইল্লাল্লার ফুল
মাইজভাণ্ডারী গান

আদম্ জাতি হাম

  • Sub Title: হাতুঁছে আপনে হামকো বানায়া
রাধারমণ দত্ত

ও জলে দেখিবি যদি আয়

  • Sub Title: সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন