ব্রজের কথা স্মরণ হইল
উদ্ধব সখা, ব্রজে চলো
ব্রজেশ্বরী, রাইকিশোরী
বাঁচে কি প্রাণ মরিল।।উদ্ধব রে-
বহুদিন হয় ব্রজ ছাড়া
আসিয়া সাধের মথুরা
ব্রজের জানি কী দশা ঘটিল
কৃষ্ণহারা হইয়া রাধে
উন্মাদিনী প্রায় সাজিল।।উদ্ধব রে-
বিরজার কুঞ্জ দ্বারে
শাপিলে শ্রী রাধারে
শ্ৰীধামে তাই অভিশাপ যে দিলো
ভক্তের বাঞ্ছ পুরাইতে
রাধার কান্দন সার হইল।।উদ্ধব রে-
বান্ধা রাধার প্রেমঋণে
সেই ঋণ শুধি কেমনে
সে জন্য প্রাণ কাঁদিতে লাগিল
যা হবার তা ভাগ্যফলে
দুর্বিন শাহ কয় যাওয়া ভালো।।
ব্রজের কথা স্মরণ হইল
- Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 68
বাউল গান এর নতুন প্রবন্ধ
আল্লায় যেন কর্জের লাগি কেউর বাড়িত নেয় না
- Sub Title: মজুরি করিয়া খাইমু ভাত যদি খাইতে পাই না
আছে নিরাকারে খোদা
- Sub Title: আছে নিরাকারে
চল চল চলরে যাই
- Sub Title: প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে
বন্ধু নি রে শ্যাম কালাসোনা
- Sub Title: দয়া নি রাখিবায় মোরো অধম জানিয়া
আমার আমির ধন আশেকের পেয়ারা
- Sub Title: পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে
কি করিতাম তোরে রে পুষ্প
- Sub Title: রজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে ধু
বাইজ নারে আর শ্যামের বাঁশি
- Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
- Sub Title: মানুষের ভিতরে মানুষ সহজে ধরা দেয় না
জিলা চট্টগ্রাম রে বারউলিয়ার স্থান
- Sub Title: এই জিলাতে জন্ম কত আউলিয়া মাস্তান রে
আর বাইজ নারে বন্ধের বাঁশি রে
- Sub Title: তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে
জামালে গাউসুল আজম কো দেখাহ্
- Sub Title: জিধারকো মাইনে নজর উঠায়া , ওধার পিয়াকা তামাশা গা হায়
প্রেমেরী সাগরে যে দিছে সাঁতার
- Sub Title: প্রেমের তরঙ্গে পায়, তত্ত্ব আপনার
বাংলা
English 