শাহ আব্দুল করিম
শাহ আবদুল করিম (ইংরেজি: Shah Abdul Karim, জন্মঃ ১৫ই ফেব্রুয়ারি ১৯১৬ - মৃত্যুঃ- ১২ই সেপ্টেম্বর ২০০৯) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন।
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম আলী ও মাতার নাম নাইওরজান। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা; যাকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন।
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি আধ্যাত্নিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।
স্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা যথেষ্ট ছিল না। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তাঁর বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়। শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের প্রথম দিকে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়।
-
ওগো পাতকীর কাণ্ডারি
- Sub Title: দুরুদ সালাম ভেজি
ওগো পাতকীর কাণ্ডারি
দুরুদ সালাম ভেজি
হয়ে করজোড়ি গো পাতকীর কাণ্ডারি।। -
ওগো আল্লার ওলি শাহপরান
- Sub Title: দয়াল বলে ভক্ত সবাই
ওগো আল্লার ওলি শাহপরান
দয়াল বলে ভক্ত সবাই
গায় যে তোমার গুণগান-
আল্লাহর ওলি শাহপরান।। -
ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
- Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
দেশের জন্য প্রাণ ভাই রে করে দাও কোরবান
শান্তির বাতাস নি দেশে আসে রে।। -
ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও
- Sub Title: বেলা থাকতে ধরো পাড়ি যদি বন্ধুর দেশে যাইতে চাও
ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও
বেলা থাকতে ধরো পাড়ি যদি বন্ধুর দেশে যাইতে চাও
কিনারা ভিড়াইয়া রে বাইও নাও।। -
ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
- Sub Title: হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে
ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে।। -
ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম
- Sub Title: তোমরা কি দোয়া কর অউলাখান দিন কাটাইতাম
ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম
তোমরা কি দোয়া কর অউলাখান দিন কাটাইতাম।। -
ও ভাই জোর জুলুমি ছাড়ো
- Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
ও ভাই জোর জুলুমি ছাড়ো
মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো।। -
নবির ভেদ কে জানতে পারে
- Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে
নবির ভেদ কে জানতে পারে
জানি মনপ্রাণে এ তিনভুবনে
নবির সমান খোদায় কেউরে না করে।। -
নবি এসে ঘুচালেন আঁধার
- Sub Title: নুরের আলো যার
নবি এসে ঘুচালেন আঁধার
নুরের আলো যার
লা ইলাহা ইল্লাল্লা জানো
আল্লাহকে মনিব মানো
মুক্তির বাণী করিলেন প্রচার।। -
নাও যে গাঙে ডোবে না
- Sub Title: ওরে মাঝি খবরদার
নাও যেন গাঙে ডোবে না
ওরে মাঝি খবরদার
খবরদার হুঁশিয়ার
আছে ছয় ডাকাইতের অত্যাচার।। -
নাও বানাইল নাও বানাইল রে
- Sub Title: কোন মেস্তরি কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি
নাও বানাইল নাও বানাইল রে
কোন মেস্তরি কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি
নাও বানাইল রে কোন মেস্তরি।। -
নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাব আমরা বাইয়া
- Sub Title: মোদের গতি রোধ হবে না ঢেউ তুফানের ভয় রাখি না
নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাব আমরা বাইয়া
মোদের গতি রোধ হবে না ঢেউ তুফানের ভয় রাখি না
থাকিতে সুজন নাইয়া যাব আমরা বাইয়া।। -
মুর্শিদ ও, জীবনও ভরিয়া
- Sub Title: তোমার লাগিয়া
মুর্শিদ ও, জীবনও ভরিয়া
তোমার লাগিয়া
নয়নের জল হইল সম্বল
তোমারে না পাইয়া।। -
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে
- Sub Title: দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে
দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে।। -
মুর্শিদ বাবাজান
- Sub Title: তোমার লাগি কান্দে মনপ্রাণ
মুর্শিদ বাবাজান
তোমার লাগি কান্দে মনপ্রাণ
তুমি না করিলে দয়া
দুই কুলে নাই পরিত্রাণ।। -
মুর্শিদ আমারে কর পার
- Sub Title: তুমি বৈ আর কারে ডাকি
মুর্শিদ আমারে কর পার
তুমি বৈ আর কারে ডাকি
কে আছে দরদি আর।। -
মশারি নাই সুযোগ পাইল
- Sub Title: নিদারুণ মশায়
মশারি নাই সুযোগ পাইল
নিদারুণ মশায়
দুই নয়নে ঘুম আসে না
সারা রাইত ভরা কামড়ায়।। -
মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
- Sub Title: দারুণ পিরিতে ধরে কলিজাতে
মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
দারুণ পিরিতে ধরে কলিজাতে
জীবন থাকতে অনল নিভে না।। -
মরি হায় হায় রে গুণগান গাই
- Sub Title: মৌলা বক্স মুন্সি সাহেবের
মরি হায় হায় রে গুণগান গাই
মৌলা বক্স মুন্সি সাহেবের
গুণের সীমা নাই-
মরি হায় হায় রে।। -
মনমাঝি তোর মানবতরী
- Sub Title: ভবসাগরে ভেসে যায়
মনমাঝি তোর মানবতরী
ভবসাগরে ভেসে যায়
বেলা গেলে সন্ধ্যা হলে
পাড়ি দেওয়া হবে দায়।। -
মনমাঝি তুই হইস নারে বেভুল
- Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল
মনমাঝি তুই হইস নারে বেভুল
দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল।।
পাতা 3 এর 8
বাংলা
English