মুর্শিদ ও, জীবনও ভরিয়া
তোমার লাগিয়া
নয়নের জল হইল সম্বল
তোমারে না পাইয়া।।মুর্শিদ ও, যৌবনের বসন্তকালে
মমতা করিয়া
সে কথা মোর মনে আছে
টেনে নিলা তোমার কাছে
কেমনে রই ভুলিয়া।।মুর্শিদ ও, সাধ করে প্রাণ সঁপে
দিলাম চরণে ধরিয়া
জ্ঞানে করে বিবেচনা
পাগল মনে বুঝ মানে না
দিল ভরা ডুবাইয়া।।মুর্শিদ ও, কত পাপী উদ্ধারিলা
দয়াল নাম ধরিয়া
পাগল আবদুল করিম বলে
মুর্শিদ তোমার দয়া হলে
নেও না কোলে তুলিয়া।।
মুর্শিদ ও, জীবনও ভরিয়া
- Sub Title: তোমার লাগিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 164
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি ঐ রূপসী আমি ঐ রূপসী
- Sub Title: আমা হেরিবারে বিধি, নয়ন তৃষী
গউর এসো আমার আসরে
- Sub Title: বিনয় করি ডাকি গৌর তোমারে
দয়াল নাম শুনিয়া
- Sub Title: আশায় আছি চাইয়া
চল চল চলরে যাই
- Sub Title: প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে
হবে তব শেষ বিয়া
- Sub Title: একদিন কবরে নিয়া
নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা
- Sub Title: মন দুঃখ মনে রৈল সাধ না পুরিলা
ধরা রে অবোধ মন উপদেশ ধর
- Sub Title: অসৎ সঙ্গ পরিহরি সাধু সঙ্গ কর
রক্ষা কর মাইজভাণ্ডারী
- Sub Title: অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারি
অজ্ঞান মন, কৃষ্ণ ভক্তিরসে কেন ডুবলে না
- Sub Title: কেন দেখে শুনে কেন মজলে না চি
এস মা জগজননী দুৰ্গে দুৰ্গতিনাশিনী
- Sub Title: ভব ভয় বিপদ নাশিনী
ঠাকুর আওরে আও, কাকুতি মিনতি করি ডাকে তোমার
- Sub Title: কাকুতি মিনতি করি ডাকে তোমার
তুমি তো রসিক নাগরী
- Sub Title: হৃদাসনে বস তব পায়েতে ধরি
বাংলা
English