“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
  • Sub Title: দারুণ পিরিতে ধরে কলিজাতে

মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
দারুণ পিরিতে ধরে কলিজাতে
জীবন থাকতে অনল নিভে না।।

প্রেমের আছে একটা ওজন
জানে না যে জন
ঘটে তার বিড়ম্ভন সুখ হয় না
কালার প্রেমের রীতি
মজাইয়া কুল জাতি
শেষে হয় না সাথি, ঘটায় লাঞ্চনা।।

আপন বলি যারে
শেল দিল আমারে
বিন্ধিল অন্তরে খুলতে পারি না
কপালে যা ছিল
তাহাই ঘটিল
নিজে দোষী আমি, কেউরে দুষি না।।

পাগলিনীর প্রায়
ঘুরি সর্বদায়
প্রেমের ঔষধ কোথায় কেউ বলে না
আবদুল করিম বলে
শোনো সকলে
আমার মতো তোরা কেউ মরিও না।।

অগ্রন্থিত গান-১১

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

  • Sub Title: রাধারা ভাবকান্ডি অভিলাষে দুই অঙ্গ হইয়ে এক অঙ্গ
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা

  • Sub Title: কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন