শাহ আব্দুল করিম
শাহ আবদুল করিম (ইংরেজি: Shah Abdul Karim, জন্মঃ ১৫ই ফেব্রুয়ারি ১৯১৬ - মৃত্যুঃ- ১২ই সেপ্টেম্বর ২০০৯) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন।
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম আলী ও মাতার নাম নাইওরজান। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা; যাকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন।
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি আধ্যাত্নিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।
স্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা যথেষ্ট ছিল না। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তাঁর বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়। শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের প্রথম দিকে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়।
-
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
প্রাণী যায় প্রাণী যায় রে।। -
এবারের দুর্দশার কথা
- Sub Title: কইতে মনে লাগে ব্যথা
এবারের দুর্দশার কথা
কইতে মনে লাগে ব্যথা
খোরাক বিনে যথা-তথা মানুষ মারা যায়।। -
দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
- Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়
দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
গরিব যারা হয় তারা কি তোমার নয়
তবে কেন দয়াময় দয়া হয় না।। -
দয়া করো দয়াল তোমার
- Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
দয়া করো দয়াল তোমার দয়ার বলে
কী দিয়া সেবিবে চরণ কাঙালে
জীবন-সাফল্য তোমায় পাইলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।। -
দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
- Sub Title: অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায়
দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায়।। -
দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো
- Sub Title: কাঙাল জানিয়া তুমি আমায় দয়া করো দীনবন্ধু রে
দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো
কাঙাল জানিয়া তুমি আমায় দয়া করো, দীনবন্ধু রে।।
একবিন্দু পানি দিয়া রে ওরে বন্ধু সৃজন করিয়া
মায়ের বুকে দুগ্ধ দিয়া রাখিলা বাঁচাইয়া, দীনবন্ধু রে।। -
ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা
- Sub Title: লোভ লালসা বুকে নিয়া ঘুরেছে দেওয়ানা রে
ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা
লোভ লালসা বুকে নিয়া ঘুরেছে দেওয়ানা রে।। -
দারুণ দুর্ভিক্ষের আগুন
- Sub Title: লাগলো কলিজায় রে
দারুণ দুর্ভিক্ষের আগুন
লাগলো কলিজায় রে
প্রাণে বাঁচা দায়
প্রাণে বাঁচা দায় রে।। -
ডাকলে দয়া করো বলে
- Sub Title: সকলের জানা
ডাকলে দয়া করো বলে
সকলের জানা
তাই তো এত ডাকাডাকি
সবাই চায় তোমার করুণা।। -
বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে
- Sub Title: বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে।। -
বড় ভাবী গো ভাইসাবরে
- Sub Title: বুঝাইয়া কইও চাই
বড় ভাবী গো ভাইসাবরে
বুঝাইয়া কইও চাই
আমি তানরে কী বলিব
তাইন যে আমার বড় ভাই।। -
বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
- Sub Title: তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি
বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি।। -
বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে
- Sub Title: তুমি বিনে অভাগীরে কে রাখবে আদরে-
বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে
তুমি বিনে অভাগীরে কে রাখবে আদরে-
ছেড়ে যেও না দুরে।। -
বন্ধু তুমি জীবনের জীবন
- Sub Title: দয়া করে একবার মোরে
বন্ধু তুমি জীবনের জীবন
দয়া করে একবার মোরে
দাও তোমার রাঙা চরণ।। -
বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে
- Sub Title: দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে
বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে?
দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে।। -
বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না
- Sub Title: কার কাছে কই মনের দুঃখ কে আপনা
বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না
কার কাছে কই মনের দুঃখ কে আপনা।। -
বলো ভোট দিব আজ কারে
- Sub Title: ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে
বলো ভোট দিব আজ কারে?
ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে।। -
বলো স্বাধীন বাংলা মোদের
- Sub Title: মাতৃভূমির জয়
বলো স্বাধীন বাংলা মোদের
মাতৃভূমির জয়
প্রাণপণে প্রতিজ্ঞা কর
ছেড়ে দাও মরণের ভয়।। -
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
- Sub Title: প্রশংসা আল্লার
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
প্রশংসা আল্লার
এ বিশ্বের মালিক মৌলা
সে বিনে আর কেবা কার।। -
বিলাতের স্মৃতি
- Sub Title: তারা সবাই বাস করে এক ভালোবাসার জগতে
স্বচক্ষে দেখিলাম যাহা বিলাতে
তারা সবাই বাস করে এক ভালোবাসার জগতে।। -
বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার
- Sub Title: স্বচক্ষে দেখিলাম যাহা- গরিব হলে দোযখ তাহার
বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার
স্বচক্ষে দেখিলাম যাহা- গরিব হলে দোযখ তাহার।।
পাতা 6 এর 8
বাংলা
English