ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
দেশের জন্য প্রাণ ভাই রে করে দাও কোরবান
শান্তির বাতাস নি দেশে আসে রে।।জালিম ও দুশমন করিয়া শোষণ
দুর্নীতি এনেছে এই দেশে
দেশেরও মা বোন ঐ কাঁদিতেছে শোন
শত্রু দোতালায় বসে হাসে রে।।প্রাণ বাঁচাবার দায় এক মুঠ অন্ন ভিক্ষা চায়
দ্বারে দ্বারে ঘুরে কাঙাল বেশে
ছিড়া বসন গায় ভাই রে সম্মান ঢাকা দায়
কত দুধের শিশু মরে উপবাসে রে।।হিন্দু-মুসলমান আমরা এক মায়ের সন্তান
কেন বা মরিব বিদ্বেষে
এক হয়ে দাঁড়াও সবাই দেশের শান্তি চাও
আশা তরী নি মোদের ভাসে রে।।যাদের আছে বুদ্ধি বল তারা করিয়া কৌশল
দিনে দিনে সব নিয়েছে চুষে
ওরে সর্বস্বহারা একবার জাগ রে তোরা
পড়েছ কালের করালগ্রাসে রে।।আবদুল করিম কয় কারে কর ভয়
জেগে উঠ না কেন রোষে
সোনার পাকিস্তান হয়েছে শ্মশান
জুলুম শোষণ আর ঘুষে রে।।
ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
- Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ববাগানে
- Sub Title: এই ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে
কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
- Sub Title: তোমার লাগিয়া আমার হৃদয়েতে জ্বালা ধু
আজ দখিন-বাতাসে নাম-না-জানা
- Sub Title: নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে
ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
- Sub Title: দেখ দেখ চেয়ে দেখ কেমন রূপছিরি
শ্যাম রে, নিপট কঠিন মন তোর
- Sub Title: রোয়ত রোয়ত সজনী রাধা
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
- Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ
গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে
- Sub Title: ভ্রান্ত মন করো শান্ত, শান্ত হয়ে রই ঘরে
আমরা তারেই জানি তারেই
- Sub Title: তারেই করি টানাটানি দিবারাতি
হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর
- Sub Title: তোমারি মনোহর রূপের ছায়া
দেল-কেতাব খুঁজে দেখ রে মমিন চাঁদ
- Sub Title: রে মমিন চাঁদ;
শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
- Sub Title: কামরতি রাখলো কোথা
শ্যাম পিরিতের এত জ্বালা
- Sub Title: আগে তো জানি না
বাংলা
English 
Comments