“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনমাঝি তুই হইস নারে বেভুল
মনমাঝি তুই হইস নারে বেভুল
  • Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল

মনমাঝি তুই হইস নারে বেভুল
দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল।।

যাবে যদি পাড়ি দিয়া হাইলের কাটা ঠিক রাখিয়া রে
দমে নামে মিল করিয়া ভক্তির বাদাম নৌকায় তোল।।

ভবনদীর তুফান ভারি নাম সম্বলে ধর পাড়ি রে
মুর্শিদ হলে কাণ্ডারি অকূলে মিলিবে কূল।।

কামিনী-কাঞ্চনের দেশে ভুলে রইলে নিশার বসে রে
ঠেকবে রে তুই বেলাশেষে হারাবে একূল সেকূল।।

বন্দি হলে মায়াজালে ছুটবে বলো কোন কৌশলে রে
বাউল আবদুল করিম বলে আসলে হয় ভক্তি মূল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গউর নিতাই আইসে রে
গউর নিতাই আইসে রে

গউর নিতাই আইসে রে

  • Sub Title: দুখী-সুখী-পাপী-তাপী অন্ধ-আতুর সবে পাইল
পিরিতি কি সকলে জানে
পিরিতি কি সকলে জানে

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন