“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওগো পাতকীর কাণ্ডারি
ওগো পাতকীর কাণ্ডারি
  • Sub Title: দুরুদ সালাম ভেজি

ওগো পাতকীর কাণ্ডারি
দুরুদ সালাম ভেজি
হয়ে করজোড়ি গো পাতকীর কাণ্ডারি।।

দয়ার ভাণ্ডার তুমি আমি তো ভিখারি
কাঙাল জেনে কর দয়া
দাও হে চরণতরী গো পাতকীর কাণ্ডারি।।

একূল সেকূল দুই কূলেতে ভরসা তোমারি
নামেতে কলঙ্ক রবে
ডুবে যদি মরি গো পাতকীর কাণ্ডারি।।

আশিকের ধন পরশরতন তুমি হৃদয়বিহারী
খুলে দাও মোর আঁখির বন্ধন
একবার তোমায় হেরি গো পাতকীর কাণ্ডারি।।

পাগল আবদুল করিম বলে এই মিনতি করি
দুই নয়ন ভরিয়া একবার
দেখে যেন মরি গো পাতকীর কাণ্ডারি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোরা কে যাবে সই যমুনা নীরে
তোরা কে যাবে সই যমুনা নীরে

তোরা কে যাবে সই যমুনা নীরে

  • Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
তা কি মুখের কথায় হয়
তা কি মুখের কথায় হয়

তা কি মুখের কথায় হয়

  • Sub Title: চেতন হয়ে সাধন কর রসিক মহাশয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন