“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনমাঝি তোর মানবতরী
মনমাঝি তোর মানবতরী
  • Sub Title: ভবসাগরে ভেসে যায়

মনমাঝি তোর মানবতরী
ভবসাগরে ভেসে যায়
বেলা গেলে সন্ধ্যা হলে
পাড়ি দেওয়া হবে দায়।।

যারা সুজন বেপারি
সুসময়ে ধরে পাড়ি
দয়াল নামে গেয়ে সারি
অনুরাগের বৈঠা বায়।।

ভবসাগরের পাকে পড়ে
কেউ বাঁচে কেউ ডুবে মরে
ভক্তজনে আশা করে
অকূল কূল পাইতে চায়।।

সামনে আঁধার রাতি
কেউ নহে কার সঙ্গের সাথি
মুর্শিদ ইমানের বাতি
যেজনে সেই পরশ পায়।।

আসিয়া আই ভববাসে
বন্দি আছি অষ্টপাশে
আবদুল করিম চিরদাসে
মুর্শিদের গুনগান গায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে

চলো নিয়ম-মতে

  • Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!
 খালি ভাঁড় থাকবে রে পড়ে
খালি ভাঁড় থাকবে রে পড়ে

খালি ভাঁড় থাকবে রে পড়ে

  • Sub Title: দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে
খেলা কর, খেলা কর্‌ তোরা কামিনীকুসুমগুলি
খেলা কর, খেলা কর্‌ তোরা কামিনীকুসুমগুলি

খেলা কর, খেলা কর্‌ তোরা কামিনীকুসুমগুলি

  • Sub Title: দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
আমার মন হইয়াছে লাচাড়ি
আমার মন হইয়াছে লাচাড়ি

আমার মন হইয়াছে লাচাড়ি

  • Sub Title: আর একা একা বনেতে বেড়াই কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই
এতদিন পরে মোরে
এতদিন পরে মোরে

এতদিন পরে মোরে

  • Sub Title: আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন