“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
  • Sub Title: হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে

ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে।।

সে মানুষ পরশমণি পরশে হইবে ধনী
ভবজ্বালা যাবে দূরে রে
ঘরের মানুষ ঘর ছাড়িয়া যাবে তোমায় ফাঁকি দিয়া
কী বুঝিয়া রইলে বেখবরে রে।।

কামিনী-কাঞ্চনের দেশে ভুলে রইলে নিশার বশে
এই দেশে কি থাকবে চিরতরে রে
সার হয়েছে আসা-যাওয়া সামনে ত্রিবেণির খেওয়া
পাড়ি দেওয়া অন্ধকারে রে।।

সে মানুষ ধরিতে চাও মুর্শিদের কাছে যাও
পাবে তারে প্রেমের বাজারে রে
মুর্শিদকে দিলে প্রাণ আঁধারে মিলিবে চান
রবে না ভব অন্ধকারে রে।।

মানুষের সেবা বিনা মানুষে মানুষ পায় না
কল-কৌশলে মানুষ মিলে না রে
আবদুল করিম দীনহীন আশাতে গেল দিন
বাসে ভিন আপন বলি যারে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

উৎসর্গ
উৎসর্গ

উৎসর্গ

  • Sub Title: আমার বনের কুহু-কেকা!
ও মন বলি তোমায়
ও মন বলি তোমায়

ও মন বলি তোমায়

  • Sub Title: নামাজ রোজা হজ জাকাতে
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ

  • Sub Title: তোমারি শোকে এ আঁখি বরষিবে এ বীণা তোমারি গাহিবে গান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন