ও ভাই জোর জুলুমি ছাড়ো
মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো।।স্রষ্টায় সৃষ্টি করেছে সবাই বলো স্রষ্টা আছে
পরিণাম রয়ে গেছে এখন যাহা করো
কলেমা নামাজ রোজা ইমান হইল বড়
ইমান যদি ঠিক না থাকে কিসের নামাজ রোজা করো।।মানুষ খোদার প্রিয় পাত্র তারে না ভাবিয়া মিত্র
টাকা পয়সা জমি জুত্র তাই ভেবেছ বড়
স্বার্থ নিয়া দলাদলি ভাইয়ে ভাইরে মারো
দুর্বলেরে দায় ঠেকাইয়া বলপূর্বক ডাকাতি করো।।আজ যা আছে কাল রবে না টাকা পয়সা যতই কও না
শক্তি বল যৌবন থাকে না অবশেষে মরো
মরলে কিছু সঙ্গে যায় না নিজেই বুঝতে পারো
তুমি বা কার কে-বা তোমার আগে নিজের বিচার করো।।মানুষ হওয়ার ইচ্ছা থাকলে মানুষের সেবা করিলে
বাউল আবদুল করিম বলে মানুষ হইতে পারো
হিংসা নিন্দা দিলের গুমান লোভ লালসা ছাড়ো
ছয় রিপুকে বাধ্য করে প্রেমবাজারে ব্যাপার করো।।
ও ভাই জোর জুলুমি ছাড়ো
- Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
খোদা বিনে কেউ নাই এই সংসারে
- Sub Title: মহা পাপের দায় কে উদ্ধার করে
আজি যত তারা তব আকাশে
- Sub Title: সবে মোর প্রাণ ভরি প্রকাশে
চাতক স্বভাব না হলে
- Sub Title: মুখের কথায় কি মেলে
যাব রে এ স্বরূপ কোন পথে
- Sub Title: স্বরূপ আয় রে আয়, এসে আমায়
মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা
- Sub Title: ঝরা পাতায় বাজে
সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া
- Sub Title: নামিল মেঘলা মোর বাদরিয়া
হান্নান মান্নান বন্ধু রে
- Sub Title: সাত্তারও গাফফার
আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে
- Sub Title: তোর লাগি জীবন কইলাম ক্ষয় ধু
ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
- Sub Title: যাও দূতি বৃন্দাবনে বন্ধুরে আনিতে গো
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
- Sub Title: অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে
মেয়ারাজের কথা শুধাবো কারে
- Sub Title: আদম তোমার নিরাকার মিথ্যা
ডাকার মত ডাকরে মন
- Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু
বাংলা
English 
Comments