“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নবির ভেদ কে জানতে পারে
নবির ভেদ কে জানতে পারে
  • Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে

নবির ভেদ কে জানতে পারে
জানি মনপ্রাণে এ তিনভুবনে
নবির সমান খোদায় কেউরে না করে।।

আপে সাঁই নিরঞ্জন প্রেমেরই কারণ
নবিকে করলেন সৃজন আপনার নুরে
আপে পরোয়ারে আদর করে
দোস্ত বলে ডাকলেন যারে।।

সেতারার ছিলেন সাজ হজরত আলী মাথার তাজ
দুই ইমাম কানের দুল-দুল ছিলেন দু-ধারে
মা জহুরা গলার হার ছিলেন কী বাহার
ছিলেন নবি আরশ-উপরে।।

সাজরাতুল একিনে অতিশয় গোপনে
ছিলেন নবিজি ময়ুর-আকারে
সামনে আয়না ধরে পাক্‌ রাব্বানা
রুহুগণের সৃজন করে।।

আওয়ালে আহাদ দুওমে আহাম্মদ
ছিয়মে মোহাম্মদ নামটি ধরে
আবদুল করিম বলে এ ভূমণ্ডলে
প্রকাশ হলেন নবি মক্কা শহরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 আমার ঠাহর নাই গো মন-বেপারী
আমার ঠাহর নাই গো মন-বেপারী

আমার ঠাহর নাই গো মন-বেপারী

  • Sub Title: এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো

গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো

  • Sub Title: ওয়গো রূপে দাসী কইরে সঙ্গে নিতে চায় গো চি
বন্ধু আও আওরে-দরশন দিয়া
বন্ধু আও আওরে-দরশন দিয়া

বন্ধু আও আওরে-দরশন দিয়া

  • Sub Title: অবলার পরান দেও শীতল করিয়া ধু
ওগো সঁওতালি ছেলে
ওগো সঁওতালি ছেলে

ওগো সঁওতালি ছেলে

  • Sub Title: শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে
বাইজ নারে আর শ্যামের বাঁশি
বাইজ নারে আর শ্যামের বাঁশি

বাইজ নারে আর শ্যামের বাঁশি

  • Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন