শাহ আব্দুল করিম
শাহ আবদুল করিম (ইংরেজি: Shah Abdul Karim, জন্মঃ ১৫ই ফেব্রুয়ারি ১৯১৬ - মৃত্যুঃ- ১২ই সেপ্টেম্বর ২০০৯) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন।
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম আলী ও মাতার নাম নাইওরজান। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা; যাকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন।
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি আধ্যাত্নিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।
স্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা যথেষ্ট ছিল না। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তাঁর বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়। শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের প্রথম দিকে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়।
-
শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়
- Sub Title: এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয়
শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়
এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয়।। -
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
শাহজালাল বাবার দোয়াতে
কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে।। -
সালাম আমার শহীদ স্মরণে
- Sub Title: দেশের দাবি নিয়া দেশপ্রেমে মজিয়া
সালাম আমার শহীদ স্মরণে
দেশের দাবি নিয়া দেশপ্রেমে মজিয়া
প্রাণ দিলেন যে সব বীর সন্তানে।। -
সাধন করো রে অভ্যাসে
- Sub Title: সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে
সাধন করো রে অভ্যাসে
সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে।। -
স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না
- Sub Title: জুলুম শোষণ বন্ধ হয় না হলো কী যন্ত্ৰণা
স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না
জুলুম শোষণ বন্ধ হয় না হলো কী যন্ত্ৰণা।। -
রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
- Sub Title: আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো
রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো।। -
রাখ কি মার এই দয়া কর
- Sub Title: থাকি না যেন তোমারে ভুলিয়া
রাখ কি মার এই দয়া কর
থাকি না যেন তোমারে ভুলিয়া।। -
প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
- Sub Title: মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
আসি বলে চলে গেল আর তো ফিরে না আসিল গো
প্রাণসখি গো, কার কুঞ্জে সে রহিল ভুলিয়া গো।। -
প্রাণসখি রে
- Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
প্রাণসখি রে,
আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
তারে একবার এনে দেখাও না।। -
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: মৌলা বক্স নাম যাহার
প্রাণের প্রাণ মুর্শিদ আমার
মৌলা বক্স নাম যাহার
চরণেতে জানাই আমি
সালাম হাজার হাজার।। -
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার।। -
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
- Sub Title: মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো।। -
পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
- Sub Title: ও কোকিলা
পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
ও কোকিলা
পুড়তে পুড়তে সোনার অঙ্গ
হইয়া গেল কালা রে।। -
পিরিতি কি সকলে জানে
- Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
পিরিতি কি সকলে জানে
পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
অকূলে কূল মিলে বলে মহাজনে।। -
পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
- Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে।। -
পিরানে পির আমার
- Sub Title: আব্বাস ক্বারি নাম যাঁহার
পিরানে পির আমার
আব্বাস ক্বারি নাম যাঁহার
হাজারো সালাম আমার
সেই চরণে।। -
পাই না তোমার ঠিক-ঠিকানা
- Sub Title: নাম শুনে হলেম পাগল
পাই না তোমার ঠিক-ঠিকানা
নাম শুনে হলেম পাগল
যার-তার ভাবে সবাই বলে
বুঝি না আসল নকল।। -
ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
- Sub Title: এই দেশে কেন বা তুই আইলে
ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
এই দেশে কেন বা তুই আইলে।। -
ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
- Sub Title: যত্ন গুণে রত্ন ফলে পরিশ্রমে প্রাণ বাঁচাই
ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
যত্ন গুণে রত্ন ফলে পরিশ্রমে প্রাণ বাঁচাই।। -
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
- Sub Title: অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই।। -
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
- Sub Title: নাই ভাবভক্তি আমি গুনাগার
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
নাই ভাবভক্তি আমি গুনাগার।।
পাতা 2 এর 8
বাংলা
English