মরি হায় হায় রে গুণগান গাই
মৌলা বক্স মুন্সি সাহেবের
গুণের সীমা নাই-
মরি হায় হায় রে।।ধন্য মৌলা বক্স মুন্সি
উকারগ্রামে বাড়ি
কলির যুগে করে গেলেন
আশ্চর্য ফকিরি-
মরি হায় হায় রে।।শরিয়তে পায়বন্দ ছিলেন
মারিফতে রাজা
কীভাবে কী করে গেলেন
যায় না কিছু বোঝা-
মরি হায় হায় রে।।ভক্তবৃন্দ আছে যারা
গুণগান করে
উরুস মোবারক হয়
বৎসরে বৎসরে-
মরি হায় হায় রে।।চরণেতে জানাই আমি
হাজারো সালাম
বাউল আবদুল করিম যার
চরণের গোলাম-
মরি হায় হায় রে।।
মরি হায় হায় রে গুণগান গাই
- Sub Title: মৌলা বক্স মুন্সি সাহেবের
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 153
বাউল গান এর নতুন প্রবন্ধ
দুনিয়া সরকারী খামার
- Sub Title: কত চাষা আবাদ করে এসে বারে বার
আউয়াল আখের তোমার কদমতলে
- Sub Title: তোমার শত শত সু-সন্তানে আমি এক অধম জনে
পাব আশে জীবন গেল
- Sub Title: কোথা গেলে তাঁরে পাব বলে দে রে প্রাণের সই
একটি রঙ্গে ধরে ফুল গো দিলারাম
- Sub Title: তুমি সত্য বলো গো দিলারাম
গাউসুল আযম বলে ডাক্রে মন
- Sub Title: যারে ডাক্লে অঙ্গ শীতল হবে জুড়াবে জীবন
শ্যাম বন্ধুরে এ নাম ধরিয়া বাঁশি বাজাইও নারে
- Sub Title: নাম ধরি বাজাও বাঁশি বসি কদম ডালে
লা-ইলাহার বাগানেতে
- Sub Title: ফুটেছে ইল্লাল্লার ফুল
গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে
- Sub Title: একে জীৰ্ণ তরী তাহে তুফান ভারি ঢেউ দেইখে প্ৰাণ কাঁপে ডরে
যাইও না রাই জল আনিতে
- Sub Title: যুবা নারীর যৌবন হরে
অনেক দিনের পোষা পাখি
- Sub Title: শিকল কেটে উড়ে গেল
বাংলা
English