ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
নাই ভাবভক্তি আমি গুনাগার।।ভক্তিভরে যেজন তোমারে করে স্মরণ
পুরাও তার আকিঞ্চন, তুমি হও তার
ডাকি সকাতরে দয়া করো আমারে
এ ভবসাগরে করে দাও পার।।বিশ্বব্যাপিয়া রয়েছ ছাপিয়া
পাই না খুঁজিয়া তোমার দিদার
প্রতি ঘটে ঘটে তব ধ্বনি ওঠে
হাটে মাঠে ঘাটে শুনি সে ঝংকার।।আমি অতি মূঢ়মতি, দয়া কর আমার প্রতি
তুমি যে বিশ্বপতি দয়ার ভাণ্ডার
তব স্নেহভরে আলোক-আঁধারে
এ বিশ্বজুড়ে জীব ঘোরে অনিবার।।বাউল আবদুল করিম বলে, আশা না পুরাইলে
আশাতে প্রাণ গেলে কলংক তোমার
পাইলে তব দরশন পোরে মম আকিঞ্চন
এই মাত্র নিবেদন চরণে তোমার।।
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
- Sub Title: নাই ভাবভক্তি আমি গুনাগার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 153
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও শ্যামে বিচ্ছেদ লাগাইল
- Sub Title: এগো একা কুঞ্জে রাধা থইয়া মধুপুরে গেল
তোরে করি গো মানা জলের ঘাটে এগো সখী একেলা যাইও না
- Sub Title: কলিযুগের বধূ তোমরা নিষেধ কিছু মান না
আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া
- Sub Title: কিক্ষেণে গো গিয়াছিলাম বিজলী ছটকে রূপ নয়নে হেরিলাম
কে যাও রে সোনার মদিনায়
- Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
আর কি ভাবিস্ মাঝি বসে
- Sub Title: এই বাতাসে পাল তুলে দিয়ে
যখন নদী হয় উতলা
- Sub Title: নদীর পাকে পড়ে
কৃপা দানে কর পরিত্রাণ
- Sub Title: বিষম মদন জ্বালায় দহি গেল প্রাণ
শহরের বাবুগিরি সবার টেক্কা রাখব ভাই
- Sub Title: বাবুর বাবু সেরা বাবু বাবুয়ানির জুড়ি নাই
আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া
- Sub Title: আমার সোনার অঙ্গ মলিন হইল ভাবিয়া চিন্তিয়া
আমায় পাগল ক’রবি কবে
- Sub Title: মা’ মা বলিতে অবিরত ধারে দু’নয়নে ধারা ববে
এগো সই কি দেখিলাম চাইয়া
- Sub Title: ও মন চলে না গৃহে যাইতে প্ৰাণ বন্ধুরে থইয়া
বাংলা
English