প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার।।যুগের শেষে এসে যখন জন্ম নিলেন এ ধরায়
জেলা হয় সুনামগঞ্জ জন্মস্থান হয় উকারগাঁয়
শরিয়তে পায়বন্দ ছিলেন তরিকতের রাহাদার
সুফি সাধক ছিলেন মারিফত করে বিচার।।শিষ্য ভক্ত আশেকগণ সবারে করে কাঙাল
১৩৫৮ সনে করলেন তিনি ইন্তেকাল
নুরের বাতি নিভে যেদিন হয়ে গেল অন্ধকার
আষাঢ় মাসের নয় তারিখ ছিল সেদিন রবিবার।।শিষ্য ভক্ত আছে যারা করে সদা গুণগান
খাঁটি প্রেমের প্রেমিক হলে তাদের জন্য বর্তমান
বাউল আবদুল করিম বলে ইজ্জতে আশেক সবার
ভরসা রেখেছি মনে পাইতে রহমত দিদার।।
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
আমা-তরে অকারণে
- Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
পিরিতের বিষম জ্বালা
- Sub Title: করছে না যেজন সেই ভালা
শ্যাম কি তুই গৃহে যাবে না
- Sub Title: তোমারই কারণে আকুলও প্রাণে
জানি বা জানি না, মানি বা মানি না
- Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার
আজ সবাই জুটে আসুক ছুটে যে যেখানে থাকে
- Sub Title: এবার যার খুশি সে বাঁধন কাটুক আমরা বাঁধব মাকে
যদি জোটে রোজ এমনি বিনি পয়সায় ভোজ
- Sub Title: এমনি বিনি পয়সায় ভোজ
আয় তোরা আয় আয় গো
- Sub Title: গাবার বেলা যায় পাছে তোর যায় গো
সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল
- Sub Title: কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না চি
মন বাতাস বুঝে ভাসাওরে তরী
- Sub Title: তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারী
আমরা বসব তোমার সনে
- Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
বাংলা
English 
Comments