প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
আসি বলে চলে গেল আর তো ফিরে না আসিল গো
প্রাণসখি গো, কার কুঞ্জে সে রহিল ভুলিয়া গো।।সখি গো, মোহন বাঁশি হাতে লইয়া নিজ নাম ধরিয়া
বাজাইত কদম তলায় বইয়া গো
শুনে বন্ধের বাঁশির গান সঁপে দিলাম মনপ্রাণ গো
প্রাণসখি গো, কুল ছাড়িলাম কুল পাইবার লাগিয়া গো।।সখি গো একে আমি কুলবালা শাশুড়ি ননদির জ্বালা
অঙ্গ কালা ভাবিয়া চিন্তিয়া গো
আজ আসবে কাল আসবে কইয়া মনরে রাখি বুঝাইয়া গো
প্রাণসখি গো, দিন যায় না রাত পোহায় না কাঁদিয়া গো।।সখি গো, বুঝি আমার কর্মদোষে আপন বন্ধে ভিন্ন বাসে
আশার আশে আছি পথ চাইয়া গো
পাগল আবদুল করিম বলে প্রাণ থাকিতে না আসিলে গো
প্রাণসখি গো, আসবে কি আর যাই যদি মরিয়া গো।।
প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
- Sub Title: মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
সে কোন্ পাগল যায় পথে তোর
- Sub Title: তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে
ওই মহামানব আসে
- Sub Title: দিকে দিকে রোমাঞ্চ লাগে
আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি
- Sub Title: আমি সুদূরের পিয়াসি
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই
- Sub Title: পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই চি
মাথা নত করে আর বসব না ঘরে
- Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
হরি বল রে সুজন নাইয়া
- Sub Title: কাঁচা ডালে ধরছে মধু শুকনা ডালে ফল
নবি এসে দয়া করে
- Sub Title: দাও পাপীরে পদছায়া
জমির জরিপ একদিনেতে সারা
- Sub Title: আগার পাগার আছে তোমার ঠিকেতে ঠিক করা
মওলা বলে ডাক রসনা
- Sub Title: গেল দিন ছাড় বিষয় বাসনা
ভবের গোলা আসমানে
- Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া
- Sub Title: তুমি যদি ছেড়ে যাবে রঙের খেলা ভঙ্গ হবে
আমার মন চোরা তুই হরি
- Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
বাংলা
English 
Comments