শাহজালাল বাবার দোয়াতে
কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে।।খেয়ে বাবার ঝরনার পানি রোগমুক্ত হয় কতজন
হাজার হাজার নারীপুরুষ আসা-যাওয়া সর্বক্ষণ
আশায় আসে ভক্তগণ বাবার দরগাতে।।সোনার কই শিং মাগুর মাছ ঝরনাতে ডোবে-ভাসে
সিলেটভূমি পবিত্র হয় বাবার চরণ পরশে
হুর-পরী ফেরেস্তা আসে দরগা জিয়ারতে।।পুকুরভরা গজার মাছ দেখতে লাগে কী সুন্দর
ঝাঁকে উড়ে ঝুঁকে পড়ে জালালি কবুতর
জলেতে ভাসিল পাথর জালালি কেরামতে।।তিনশো ষাট আউলিয়া সাথে সিলেটেতে আসিয়া
সুরমা নদী পার হইলেন জায়নামাজ বিছাইয়া
জিন্দা গোরে আছেন শুইয়া আজো এই সিলেটেতে।।বাউল আবদুল করিম বলে শুদ্ধ হইল না মন
কী করে যাব সুপথে জানি না সাধন-ভজন
পাইতে জালালি রওশন এসেছি তরিকতে।।
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে
- Sub Title: ক্ষীরোদ মৈথুনের ধারা, ধর রে রসিক নাগরা
মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা
- Sub Title: নিগম বিচারে সত্য গেল তাই জানা
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
- Sub Title: বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে ধু
কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে
- Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
আমি নালিশ করি রাজ দরবারে
- Sub Title: দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবন নামটি ধরে
আকাশ আর এই মাটি ওই দূরে যেথায় মেশে
- Sub Title: চলো সেথা যাই ওগো কোনো বাধা নাই
অবলার মনেরি আনল গো সখী
- Sub Title: নিবাইলে নিবে নারে
সরোবরে আসন করে রয়েছে আনন্দময়
- Sub Title: জীবন শূন্য সভায় মান্য স্বয়ং ব্রহ্মা তার মাথায়
তুমি আমায় করবে মস্ত লোক
- Sub Title: দেবে লিখে রাজার টিকে
নবির গুণ আর বলব কারে
- Sub Title: নবির আউয়াল কলিমায়
আরে কে যাবি বড়শি বাইতে নূতন পুকুরে
- Sub Title: পুষ্করিণী সাড়ে তিন রতি
বাংলা
English 
Comments