পাই না তোমার ঠিক-ঠিকানা
নাম শুনে হলেম পাগল
যার-তার ভাবে সবাই বলে
বুঝি না আসল নকল।।কেহ ডাকে নামাজ রোজায়
কেহ ডাকে সন্ধ্যাপূজায়
সপ্তাহে কেউ গির্জাতে যায়
সার করছে কেউ বনজঙ্গল।।বেদ বাইবেল ত্রিপিটকে
তৌরাত জবুর দেখে
কেহ কোরানের আলোকে
যার তার ভাবে চায় মঙ্গল।।আকাশ বাতাস ত্রিজগতে
মসজিদ গির্জা সমাধিতে
তোমার কথা ভাবতে ভাবতে
হয়ে গেলাম রসাতল।।জ্ঞান হলো না রিপুর চাপে
দিন কাটাইলাম অন্ধকূপে
নিজ নামে নিজরূপে
আছ তুমি উজানধল।।তোমায় চিনা হলোনা আর
আবদুল করিম ভাবছে এবার
তাই তো ধরল না আমার
প্রেমের গাছে প্রেমের ফল।।
পাই না তোমার ঠিক-ঠিকানা
- Sub Title: নাম শুনে হলেম পাগল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
কি ভাব নিমাই তোর অন্তরে
- Sub Title: মা বলিয়ে চোখের দেখা
পহিলহি রাগ নয়নের কোণে
- Sub Title: কালা সে নয়ান তারা
সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে
- Sub Title: শুভ বিভাবরী শোভাময়ী ধরণী
বাসন্তী, হে ভুবনমোহিনী
- Sub Title: দিকপ্রান্তে বনবনান্তে
দয়াল মুর্শিদ, তুমি বিনে
- Sub Title: কে আছে আমার?
চাতক স্বভাব না হলে
- Sub Title: মুখের কথায় কি মেলে
নাম স্মরণে ভাসাইলাম রে
- Sub Title: মানব তরণী
কি সাধনে আমি পাই গো তারে
- Sub Title: ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে
দূরদেশী সেই রাখাল ছেলে
- Sub Title: আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে
বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
- Sub Title: পিরিতি বাড়াইয়া গেলে নিলে না খবর
নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর
- Sub Title: হে হৃদয়েশ্বর-
বাংলা
English 
Comments