“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাধন করো রে অভ্যাসে
সাধন করো রে অভ্যাসে
  • Sub Title: সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে

সাধন করো রে অভ্যাসে
সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে।।

এই যে তোমার দেহভাণ্ড বন্ধ করো সকল রন্ধ্র
অমাবস্যায় পূর্ণচন্দ্র দেখবে হৃদাকাশে
অনাহত দ্বাদশ দলে নয়ন যদি মিশে
করিবে স্বদেশের চিন্তা রবে না আর এ বিদেশে।।

মূলাধার হয় গুহ্যমূলে করো জাগ্রত ঊর্ধ্বকলে
উঠবে ঝঙ্কার দলে দলে নয়ন রেখ হুঁশে
গভীর ধ্যানে বসিলে যে-রূপ চোখে ভাসে
হতে পারে প্ৰেমালিঙ্গন সূক্ষ্ম জীবের ভাগ্যবশে।।

কুণ্ডলিনী যদি জাগে দ্বিদলে যাও অনুরাগে
সহস্রার অধোভাগে যাবে রে স্বদেশে
ষড়রিপু বশ হইবে ভক্তি-প্রেম-বিশ্বাসে
ষটচক্র অতীত হয়ে ভাসবে রে চৈতন্যরসে।।

তত্ত্ব জেনে মত্ত হয়ে উপাসনায় রও মজিয়ে
ভবসিন্ধু পাড়ি দিয়ে যাবে অনায়াসে
আসল তত্ত্ব না জানিলে কাজ দিবে কি বেশে
উপাসনা নিষ্ফল হবে অল্প একটু অবিশ্বাসে।।

প্রাণায়াম অভ্যাস কর এ জীবনের আশা ছাড়ো
মুক্ত জীব হইতে পার গুরুর চরণ পরশে
যে হবে তার প্রেমের প্রেমিক ধরা দিবে খোশে
ঠেকল পাগল আবদুল করিম দোষী হয়ে স্বভাবদোষে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এস দুনু ভাইরে গৌর ও নিতাই
এস দুনু ভাইরে গৌর ও নিতাই

এস দুনু ভাইরে গৌর ও নিতাই

  • Sub Title: সত্যতে ছিলেন হরি ত্ৰেতাতে রাম ধনুকধারী রে ভাই
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে

আমরা চাষ করি আনন্দে

  • Sub Title: মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে
আইস ধনী রতন মন্দিরে
আইস ধনী রতন মন্দিরে

আইস ধনী রতন মন্দিরে

  • Sub Title: ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে
আমার মন হইয়াছে লাচাড়ি
আমার মন হইয়াছে লাচাড়ি

আমার মন হইয়াছে লাচাড়ি

  • Sub Title: আর একা একা বনেতে বেড়াই কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই
কি রূপ দেখছ নি সজনী সই জলে
কি রূপ দেখছ নি সজনী সই জলে

কি রূপ দেখছ নি সজনী সই জলে

  • Sub Title: এগো নন্দের সুন্দর চিকন কালা থাকে তরুমূলে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন