“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
  • Sub Title: ও কোকিলা

পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
ও কোকিলা
পুড়তে পুড়তে সোনার অঙ্গ
হইয়া গেল কালা রে।।

কোকিল রে তোর কুহু স্বরে
মনের আগুন দ্বিগুণ বাড়ে রে
কেমনে থাকিব ঘরে
অবলা সরলা রে।।

পুড়তে পুড়তে হইলাম ছাই
আর তো পোড়ার বাকি নাই রে
কাঁদিয়া বসন ভিজাই
বসিয়া নিরালা রে।।

বাউল আবদুল করিম বলে
দারুণ বসন্তকালে রে
এই দেশে তুই কেন আইলে
আমায় দিতে জ্বালা রে।।

অগ্রন্থিত গান-৭

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে ঘরে সাঁই বাস করে
যে ঘরে সাঁই বাস করে

যে ঘরে সাঁই বাস করে

  • Sub Title: আছে ভাবের বাতি সেই ঘরে
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে

  • Sub Title: হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে (হৃদয়বিহারী!)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন