পিরানে পির আমার
আব্বাস ক্বারি নাম যাঁহার
হাজারো সালাম আমার
সেই চরণে।।চরমহল্লা সাধকপুর
ভক্তজনের মনচোর
কাটিয়া মায়ার ডোর
রইলেন গোপনে।।আউলিয়া-সরদার করে
ভেজিলেন পরোয়ারে
স্মরণ করি শ্রদ্ধাভরে
দিল-ইমানে।।পদছায়া যে পাইবে
সর্বধনে ধনী হবে
অনায়াসে তরে যাবে
জিয়ন মরণে।।আমি কাঙাল দীনহীন
আমায় না বাসিও ভিন
ভাব ভক্তির নাহি চিন
পাব কেমনে।।ধন্য মৌলা আব্বাস ক্বারি
প্রেমবাগান তৈয়ার করি
ফুল ফুটাইলেন সারি সারি
সেই বাগানে।।আশেক ভ্রমরা যারা
মধুপানে লিপ্ত তারা
হয়ে আমি সর্বহারা
বাঁচি কেমনে।।বাউল আবদুল করিম বলে
দয়াময় নাম সম্বলে
অকূলে কূল পাব বলে
ভরসা মনে।।ধরছি পাড়ি একেলা
আকাশে নাই রে বেলা
ভরসা মুর্শিদ মৌলা
এই নিদানে।।
পিরানে পির আমার
- Sub Title: আব্বাস ক্বারি নাম যাঁহার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 156
বাউল গান এর নতুন প্রবন্ধ
একি জ্বালা দিয়ে গেল
- Sub Title: আপন হারা করে গেল, স্বপ্নে দেখা দিই আমারি
ধীরে সমীরে চঞ্চল নীরে
- Sub Title: খেলে যবে মন্দ হিলোল
রবি শশী তারক এ আকাশ
- Sub Title: অহরহ দীপ্তিমান যে মত উজ্জ্বলে
কঠিন শ্যামের বাঁশিরে, ঘরের বার কইলে বাঁশি আমারে
- Sub Title: সঙ্গে করি নেও রে বাঁশি দাসী বানাই আমারে
আরে দেখিলাম রে বন্ধু!
- Sub Title: জিগরের চান্দ দেখিলাম রে
ওগো আল্লার ওলি শাহপরান
- Sub Title: দয়াল বলে ভক্ত সবাই
আঁখি মুঞ্জিয়া দেখো রূপ রে, আঁখি মুঞ্জিয়া দেখো স্বরূপ রে
- Sub Title: আরে দিলের চক্ষে চাহিয়া দেখো বন্ধুয়ার রূপ রে
ভব সিন্ধু পার হবে যদি মন আয়
- Sub Title: মোহনীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ধু
আমার অন্তরায়, আমার কলিজায়
- Sub Title: প্রেমশেল বিন্দিল গো
আমার শ্যামের বাঁশি রায়
- Sub Title: মন প্রাণ হৈরে গেল করি কি উপায়
বজতী হ্যায় হার ছাজ মেঁ
- Sub Title: হার তানু আওর তারূঁ মেঁ, লা-এলাহা ইল্লাল্লা
ঝলমল ঝলমল করে রে তাঁরা
- Sub Title: ঝলমল ঝলমল করে
বাংলা
English