“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
  • Sub Title: আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো

রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো।।

বাড়ই রে, তোমার কর্ম তুমি করো মিছা দোষী আমি
পুরাইতে তোমার বাসনা দেশ-বিদেশে ভ্রমি
আমার ঘরে থাক তুমি তোমার ভাবে চলো।।

বাড়ই রে, করাও কী করি আমি ভাবি দিবানিশি
লোকে বলে কাগায় ধান খায় বেঙের গলায় ফাঁসি
তোমার লাগি কুলবিনাশী বিফলে দিন গেলো।।

বাড়ই রে, যাক না জাতি হোক না ক্ষতি দুঃখ নাই রে আর
সত্য করে কও রে বাড়ই তুমি নি আমার
তোমার প্রেমে আবদুল করিম মরে যদি ভালো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরে প্রাণকান্ত
ওরে প্রাণকান্ত

ওরে প্রাণকান্ত

  • Sub Title: আমায় করলে না শান্ত

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন