প্রাণের প্রাণ মুর্শিদ আমার
মৌলা বক্স নাম যাহার
চরণেতে জানাই আমি
সালাম হাজার হাজার।।যুগের শেষে এসে যখন
জন্ম নিলেন এ ধরায়
জেলা হয় সুনামগঞ্জ
জন্মস্থান হয় উকারগাঁয়
শরিয়তে পায়বন্দ ছিলেন
তরিকতের রাহাদার
সুফি সাধক ছিলেন
মারিফত করে বিচার।।শিষ্য ভক্ত আশেকগণ
সবারে করে কাঙাল
তেরোশো আটান্ন সনে
করলেন তিনি ইন্তেকাল
নূরের বাতি নিভে যেদিন
হয়ে গেল অন্ধকার
আষাঢ় মাসের নয় তারিখ
ছিল সেদিন রবিবার।।ভক্তবৃন্দ আছে কত
করে সদা গুণগান
খাঁটি প্রেমের প্রেমিক যারা
তাদের জন্য বর্তমান
বাউল আবদুল করিম বলে
ইজ্জতে আশেক সবার
ইহকাল পরকালে
পাইতে রহমত দিদার।।
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: মৌলা বক্স নাম যাহার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 135
বাউল গান এর নতুন প্রবন্ধ
বেলা শেষে পারঘাটায় এসেছি
- Sub Title: পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন
হরি বল রে বদনে, শ্রবণে শুন রে কৃষ্ণনাম
- Sub Title: ত্বরা পুর্ণ হবে মনস্কাম ধু
নিশি শেষে কান্ত এসে স্বপ্নে
- Sub Title: নয়ন ঠারে মৃদু হেসে পলকে পলাইল রে
আমি কি মরণকে ডরি
- Sub Title: আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাইজভাণ্ডারী
সালাম আমার শহীদ স্মরণে
- Sub Title: দেশের দাবি নিয়া দেশপ্রেমে মজিয়া
জেহিব জমে গুলেস্তানস্ত
- Sub Title: নত্তাখাঁ বুলবুলে জানস্ত___এমশব
পরাণ কাঁদে তোমারি লাগিয়া
- Sub Title: (বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি
হাসন রাজা হইয়াছে বাউলা
- Sub Title: মাবুদ আল্লার লাগি হাসন রাজা যে আউলা
নাম স্মরণে ভাসাইলাম রে
- Sub Title: মানব তরণী
শোন গো পরান সই তোমারে মরম কই
- Sub Title: বাঁশি মোরে করিল উদাসী
সখী করি কি উপায় শ্ৰীনন্দের নন্দন কানু রহিল কোথায়
- Sub Title: আমায় ত্যেজিয়া বন্ধু রহিল কোথায়
মদনমোহন রূপে
- Sub Title: আমার মন করেছে চুরি গো
বাংলা
English