“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাংলার ইতিহাস এবং প্রবন্ধভিত্তিক তথ্যভাণ্ডার

হারডিং ব্রিজ এবং লালন শাহ্‌ সেতু

হারডিং ব্রিজ এবং লালন শাহ্‌ সেতু

বাংলার ঐতিহ্যবাহী রেল সেতু

আরো জানুন
জাদুর শহর কুষ্টিয়া

জাদুর শহর কুষ্টিয়া

কুষ্টিয়া শহর । কুমারখালী শহর । দৌলতপুর শহর । ভেড়ামারা শহর । মিরপুর শহর । খোকসা শহর

আরো জানুন
সত্য বল সু পথে চল ওরে আমার মন

সত্য বল সু পথে চল ওরে আমার মন

ফকীর লালন শাঁইজী

আরো জানুন
কুষ্টিয়ার গৌরবময় মুক্তিযুদ্ধ
কুষ্টিয়ার গৌরবময় মুক্তিযুদ্ধ

১৯৭১ সালের ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ মুক্তিকামী লাখো জনতার প্রতিরোধে পাক সেনাদের সম্পূর্ণভাবে পরাস্ত করে কুষ্টিয়া থেকে তাদের বিতাড়িত করা হয়। কুষ্টিয়াবাসীর কাছে এই দিনটি গৌরবোজ্জ্বল ও বিশেষভাবে স্মরণীয়। এই দিনটিতেই হানাদার মুক্ত কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের পক্ষে ডিসি ও এসপিকে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বৃহত্তর কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জোনাল কাউন্সিলের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী। ডিসি, এসপিকে দায়িত্ব অর্পণের পর তিনি কালেক্টরেট চত্বরে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনতার উদ্দেশ্যে ভাষণ দেন এবং স্বাধীন বাংলাদেশ গড়তে ও সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে আব্দুর রউফ চৌধুরীর পাশাপাশি যারা বিশেষ ভূমিকা রাখেন তাদের মধ্যে গোলাম কিবরিয়া, মির্জা জিয়াউল বারী নোমান, অ্যাডভোকেট শামসুল আলম দুদু, আব্দুল হামিদ রায়হান, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, আব্দুল মোমিন, মোহন মিয়া, অ্যাডভোকেট শামসুল হুদা, নাসিম উদ্দিন, শামসুল হাদী, খন্দকার সাজেদুর রহমান বাবলু, মিনহাজুর রহমান আলো প্রমুখের নাম করা যেতে পারে।

কেমন আছেন মুক্তিযোদ্ধারাঃ- দেশ মাতৃকার লড়াইয়ে যারা জীবন বাজি রেখে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে সক্ষম হন তাদের অনেকেই আজ বেঁচে নেই। যারা বেঁচে আছেন তাদের অধিকাংশই জীবন সায়াহ্নে এসে পৌঁছেছেন। জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সময় কোন কিছু পাওয়ার অভিলাষ মুক্তিযোদ্ধাদের ছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে দেশকে স্বাধীন করা যায়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ, মা-বোনের সম্ভ্রমহানি ও এক সাগর রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হলেও এজন্য চরম ত্যাগ স্বীকার করেন যে মুক্তিযোদ্ধারা স্বাধীন দেশের মাটিতে তারা কি ভাল আছেন? না, তাদের অধিকাংশই আজ ভাল নেই। দেশ জয়ের যুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে আজ তারা পরাজিত। তাদের জীবন কাটছে অতিশয় কষ্ট ও দৈন্যতায়। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে কুষ্টিয়ার মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করেন, কেউ কমিউনিটি ট্রাফিকের কাজ করেন আবার কেউবা কোন কাজ জোগাড় করতে না পেরে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা ভোগ-বিলাস কিংবা কোন কিছু চাওয়া-পাওয়ার প্রত্যাশা কখনও করিনি। তবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে খাদ্য, বস্ত্র, চিকিত্সা ও বাসস্থানসহ স্বাধীনভাবে বেঁচে থাকার গ্যারান্টি-অধিকার চান মুক্তিযোদ্ধারা। অসচ্ছল ও দরিদ্র মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের পুনর্বাসনের দাবি জানান তারা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের অসচ্ছল মুক্তিযোদ্ধা খেদের আলী (৫৮)। বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়লেও নিজের জীবন ও পরিবার রক্ষার তাগিদে জিয়া সড়ক বাসস্ট্যান্ডে কমিউনিটি ট্রাফিকের কাজ করে যাচ্ছেন তিনি। এখানকার যত্সামান্য রোজগারই কোনমতে চলে তার সংসার। একই এলাকায় রেলওয়ের জায়গায় ঝুপড়ি ঘরে বসবাস করেন মুক্তিযোদ্ধা সাহেব আলী (৬০)। কোন রোজগারই নেই তার। তার স্ত্রী ক্যান্সারের রোগী। দিন কাটান তারা খেয়ে-না খেয়ে। মুক্তিযোদ্ধা সাহেব আলী বেঁচে থাকার তাগিদে লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে কখনও কখনও ভিক্ষাবৃত্তিও করেন। আরেক অসচ্ছল মুক্তিযোদ্ধা মানিকহার (৬০)। তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। চলাফেরা তেমন করতে পারেন না। তার সংসারের অবস্থাও করুণ। অর্ধাহারে-অনাহারে থাকেন এই বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবার। গত ৩০ নভেম্বর 'জেগে আছো' নামক ঢাকার একটি সংস্থা কুষ্টিয়ার মিরপুরের ওই তিন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থ সাহায্য করে।

কুমারখালীর তিন বীরাঙ্গনাঃ- কুষ্টিয়ার কুমারখালীতে এখনও বেঁচে আছেন তিন বীরাঙ্গনা। কুমারখালী উপজেলার পদ্মা নদী তীরবর্তী দয়রামপুর ও হাশিমপুর গ্রামের বীরাঙ্গনা দুলজান, এলেজান ও মাসুদা'র খোঁজ কেউ রাখে না। যুদ্ধাকালীন সময় রাজাকারদের সহায়তায় এই তিনজনকে আটকে রেখে পাকসেনারা তাদের ওপর চালিয়েছিল পাশবিক নির্যাতন। ১৯৯২ সালের ২৬ মার্চ ওই তিন বীরাঙ্গনা ঢাকায় গণআদালতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাক্ষ্য দেন। পরবর্তীতে স্বাধীনতা ও সামাজবিরোধীরা তাদের সমাজচ্যূত করেছিল। অসুস্থ এলেজান জানান, বড় মেয়ের বিয়ের পর অসতী আখ্যা দিয়ে তাকে তালাক দেয় তার স্বামী। তারপর থেকে মেয়ে মার সাথেই আছে। এই হতদরিদ্র বীরাঙ্গনার দিন কাটছে চরম অনিশ্চয়তার মাঝে। বীরাঙ্গনা মাসুদা বর্তমানে খুবই অসুস্থ। ক্ষুদ্র ব্যবসায়ী স্বামী মোফেল উদ্দিন স্ত্রী মাসুদার চিকিত্সা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। বীরাঙ্গনা দুলজান বয়সের ভারে নূব্জ্য। যুদ্ধের সময় বন্দীশালায় পাকসেনাদের নির্যাতন ও রাইফেলের বাটের আঘাতে গুরুতর আহত হন তিনি। সেই থেকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থই রয়ে গেছেন তিনি। মুক্তিযুদ্ধে এই তিন বীরাঙ্গনার নেপথ্য অবদান অনেক। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও আজও তারা অবহেলিতই থেকে গেছেন, তাদের খোঁজ-খবর রাখে না কেউ।

গণহত্যাঃ- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে মেজর শোয়েবের নেতৃত্বে ২৭ বেলুচ রেজিমেন্টের ২১৬ জন সাঁজোয়া হানাদার বাহিনী কুষ্টিয়ায় এসে অবস্থান নেয় এবং পুলিশ লাইন, জিলা স্কুল, টেলিগ্রাম অফিস, থানা ও ওয়্যারলেস অফিস দখল করে নেয়। পরদিন পাকসেনারা শহরে কার্ফু জারি করে মহড়া দিতে থাকে। ২৭ মার্চ সর্বপ্রথম রহমান নামে একজনকে গুলি করে হত্যার পর থেকে পাইকারি হত্যাযজ্ঞ শুরু করে পাকসেনারা। শহরের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়। শহর সংলগ্ন গড়াই নদীর তীরে জমে ওঠে লাশের স্তূপ। বৃহত্তর কুষ্টিয়ার চুয়াডাঙ্গায় চতুর্থ উইংয়ের সদর দফতর ছিল এবং উইং কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরীর দিক-নির্দেশনা ও ইপিআরদের সহায়তায় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষ পাকসেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। প্রথমদিকে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের প্রতিরোধ করতে না পারলেও পরবর্তীতে মিত্রবাহিনী, ইপিআর ও মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে ও পাল্টা আক্রমণ শুরু করে। কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলায় পাকসেনাদের সাথে মুক্তিবাহিনীর চারঘণ্টাব্যাপী যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে ১৫৭ জন পাকসেনা নিহত হয়। শহীদ হন ৮ জন বীর মুক্তিযোদ্ধা। এরা হলেন: তাজুল ইসলাম, দিদার আলী, ইয়াকুব আলী, শহীদ দীল, আব্দুর রাজ্জাক, সরোয়ার হোসেন সুরুজ, মেজবাহ রহমান ও মিরাজউদ্দিন। সে সময় এই যুদ্ধের ঘটনাটি বিবিসি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার করা হয়। পরবর্তীতে পাকসেনারা রাজাকারদের সহায়তায় বংশীতলা, করিমপুর ও বৃত্তিপাড়া এলাকায় ব্যাপক হত্যাযজ্ঞ ও নৃশংসতা চালায়। হত্যার পর মানুষের লাশ সদর উপজেলার বিত্তিপাড়ায় মাটি চাপা দেয়া হতো। পরবর্তীতে বিত্তিপাড়ায় এই বধ্যভূমি আবিষ্কার করা হয় এবং চলতি ২০১২ সালের শুরুতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের উদ্যোগে ওই বধ্যভূমির পাশে দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

কুষ্টিয়ায় পাক বাহিনীর সাথে সন্মুখযুদ্ধে যারা শহীদ হন তারা হলেন:কুষ্টিয়া সদর উপজেলার ল্যান্স নায়েক ইজল উদ্দিন আহম্মেদ, সিপাহী আবু তালেব বীর উত্তম, সিপাহী নওশেদ আলী, সিপাহী লিয়াকত আলী, নায়েক মো. ইদ্রিস আলী মণ্ডল, সিপাহী শেখ আলফা উদ্দিন, সিপাহী নোয়াব আলী, সিপাহী আবু জাফর, সিপাহী আব্দুল মালেক হাওলাদার, ইউনুস আলী মৃধা, তাজুল ইসলাম, খোরশেদ আলম দীল, গোলাম মোস্তফা, কিসমত আলী, তোজাম্মেল হক, চান্দ আলী মোল্লা, চিত্র বাহাদুর থাপা, নবদ্বীপ চন্দ্র শর্মা, শহিদুল হক, আফসার আলী, আব্দুল মালেক, আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান ও শেখ জামাল উদ্দিন। কুমারখালী উপজেলায় শহীদ হন ল্যান্স নায়েক আব্দুর রশিদ, সিপাহী আব্দুল লতিফ, সিপাহী মনিরুল ইসলাম, আব্দুল কাদের, আবুল কাশেম, আব্দুল আজিজ, সাবান আলী, শামসুজ্জোহা, তোসাদ্দেক হোসেন, লুত্ফর রহমান, শাহজাহান প্রমানিক, আনসার আলী, আবু বক্কর সিদ্দিক, খন্দকার আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, ফকির সরদার, আব্দুল মান্নান ও নৃপেন কুমার মিত্র। দৌলতপুর উপজেলায় শহীদ হন সোরহার হোসেন, নায়েক সুবেদার আজিজুল হক চৌধুরী, নায়েক শেখ আফিল উদ্দিন, সিপাহী লিয়াকত হোসেন, সিপাহী শামসুদ্দিন, সিপাহী আনোয়ারুল ইসলাম, সিপাহী আমজাদ হোসেন, সিপাহী কুব্বাত আলী, এলডি আব্দুস সালাম, সিপাহী হাবিবুর রহমান, ল্যান্স নায়েক মকবুল হোসেন, সিপাহী ইলিয়াস হোসেন, সিপাহী আব্দুল মান্নান, রিক্রুট মজিবর রহমান, সিপাহী জামাল মিয়া, সিপাহী ওয়াহিদুল ইসলাম, মহিউদ্দিন, নজরুল ইসলাম, রেজাউল করিম, রোকনুজ্জামান, আব্দুল ওয়ারেস আলী, আব্দুল আজিজ, আবুল কালাম হোসাইন ও মো. আনসার আলী। মিরপুর উপজেলায় শহীদ হন সুবেদার নাজির আহম্মদ, সিপাহী রওশন আলী, সিপাহী ওমর আলী, আশরাফ আলী খান, গোপাল শেখ, মধু মণ্ডল, সাদেক আলী, আমিরুল ইসলাম, সোনাউল্লাহ মণ্ডল, রিয়াজতুল্লাহ, জসিম উদ্দিন, খন্দকার আব্দুর রশিদ, আব্দুর রহিম উদ্দিন, আবুল শেখ ও ইমদাদুল হক। এছাড়া খোকসা উপজেলায় আব্দুস সালাম ও আবু হাসানাত আরজু এবং ভেড়ামারা উপজেলায় নজরুল ইসলাম, গিয়াসউদ্দিন, হাবিলদার (অব.) হানিফ আলী, সিপাহী ফজলুল হক ও মো. সেকেন্দার আলী সরদার সম্মুখযুদ্ধে শহীদ হন।

নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিক্রিয়াঃ- বৃহত্তর কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী প্রবীণ মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ইত্তেফাককে বলেন, রাজনৈতিক নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত ও বিজয় লাভ সম্ভব হলেও পরবর্তীতে স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাদের দুর্নীতি, সুশাসনের অভাব, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, সকল ক্ষেত্রেই চরম দলীয়করণ ও রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মোহ-প্রতিহিংসায় রাজনৈতিক অঙ্গন দারুণভাবে কলুষিত হয়েছে। স্বাধীনতার চার দশক অতিবাহিত হলেও জাতীয় উন্নয়ন ঈপ্সিত লক্ষ্যে পৌঁছায়নি। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও সত্যিকারের অর্থনৈতিক মুক্তি এখনো অর্জন করা যায়নি। রাজনৈতিক-প্রশাসনিক দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুট-পাটের কারণে এবং সুশাসনের অভাবে মুক্তিযুদ্ধের স্বপ্ন শোষণমুক্ত দেশ-সমাজ প্রতিষ্ঠা বা মানুষের মৌলিক অধিকার রক্ষা—কোনটাই করা সম্ভব হয়নি। দেশের আপামর জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ও উন্নয়নকে বাদ রেখে মুষ্টিমেয় লোকের ভাগ্যের উন্নতিকে প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন বলে দাবি করা যায় না। উল্লেখ্য, বৃহত্তর কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত এবং যুদ্ধ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনায় কুষ্টিয়া শহরের থানাপাড়ায় অবস্থিত আব্দুর রউফ চৌধুরীর বাড়িটি স্বাধীনতা যুদ্ধের হেড কোয়ার্টার হিসেবে ব্যবহূত হতো। অপরদিকে '৭১-এর ৩ মার্চ কুষ্টিয়া ইসলামিয়া কলেজে স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম আহম্মেদ ও প্রাক্তন কমান্ডার খন্দকার সাজেদুর রহমান বাবলু জানান, স্বাধীন দেশের উপযোগী শাসন, সমাজ ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে না ওঠায় এখনো স্বাধীনতার চেতনার বাস্তবায়ন হয়নি। দেশ স্বাধীন হলেও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আজও আসেনি। ফলে আপামর মানুষের ভাগ্য উন্নয়নসহ মুক্তিযোদ্ধাদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দান ও পুনর্বাসন এখনো সম্ভব হয়নি।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রবন্ধ - সর্বশেষ

স্বাধীনতা থেকে বিজয়: ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১-এর ধারাবাহিক ইতিহাস

১৯৭১ সাল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় এবং একই সঙ্গে সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে বাঙালির যে সংগ্রাম গড়ে উঠেছিল, ২৫ মার্চের কালরাতের পর তা পূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, অসংখ্য মানুষের আত্মত্যাগ, গণহত্যা, শরণার্থী সংকট, গেরিলা অভিযান ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ অর্জিত হয় চূড়ান্ত বিজয়।

এই লেখায় ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রধান ঘটনাগুলো মাস ও তারিখের ধারাবাহিকতায় তুলে ধরা হয়েছে। সঙ্গে আছে যুদ্ধের সামরিক, রাজনৈতিক, মানবিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের কথা।

বেনজির ভুট্টোর পোর্ট্রেট
বেনজির ভুট্টো, দুবাই ২০০৬ (ছবি: Oliver Mark, Wikimedia Commons, CC BY-SA 4.0)

বেনজির ভুট্টো: মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী সরকারপ্রধান

২১ বছর বয়সে পিতার ফাঁসির বার্তা, ৩৫ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী, দুই মেয়াদের শাসন, দুইবার নির্বাসন, আর শেষ ফেরার মাসেই জীবনের শেষ—বেনজির ভুট্টোর জীবন নিজেই এক রাজনৈতিক মহাকাব্য। ১৯৫৩ সালের ২১ জুন করাচিতে জন্ম নেওয়া এই মেয়েটি ১৯৮৮ সালে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রথম নারী সরকারপ্রধান হন—ইতিহাসে তিনি থেকে যাবেন পাকিস্তানের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী হিসেবেই।

সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ও উড়ন্ত জাতীয় পতাকা — ১৯৭১ সালের আত্মসমর্পণ-অনুষ্ঠানের ঐতিহাসিক রেসকোর্স ময়দান
সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ও জাতীয় পতাকা — ঐতিহাসিক রেসকোর্স ময়দান (ছবি: Salim Khandoker / Wikimedia Commons, CC BY-SA 4.0)

স্বাধীনতা দিবস ও বিজয় দিবস এক নয়: ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের ইতিহাস জানুন, আর কখনো ভুল হবে না

বাংলাদেশের জাতীয় জীবনে ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একটি মহান স্বাধীনতা দিবস, অন্যটি মহান বিজয় দিবস। দুটি দিবসই আমাদের মুক্তিযুদ্ধ, আত্মত্যাগ, সাহসিকতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। অথচ অনেকেই এই দুটি দিনের তাৎপর্য গুলিয়ে ফেলেন। কেউ মনে করেন ২৬ মার্চেই বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, আবার কেউ ১৬ ডিসেম্বরকেই স্বাধীনতার ঘোষণার দিন হিসেবে উল্লেখ করেন। বাস্তবে দুটি দিন একই ঐতিহাসিক ঘটনার অংশ হলেও তাদের অর্থ ও গুরুত্ব সম্পূর্ণ আলাদা।

লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান
মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান, লাহিনীপাড়া, কুমারখালী

বিষাদ-সিন্ধুর অমর স্রষ্টা মীর মশাররফ হোসেন: ১৭৯তম জন্মবার্ষিকীতে কুষ্টিয়ায় সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণাঢ্য আয়োজন

বাংলা সাহিত্যের ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা অতিক্রম করে চিরকাল অমর হয়ে থাকে। তাঁদের সাহিত্যকর্ম শুধু একটি নির্দিষ্ট সময়ের মানুষের চিন্তা, অনুভূতি ও জীবনযাত্রার প্রতিচ্ছবি নয়; বরং পরবর্তী প্রজন্মের জন্যও হয়ে ওঠে ইতিহাস, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ দলিল। তেমনই একজন কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের অমর উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র স্রষ্টা হিসেবে তিনি বাঙালি পাঠকের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছেন।

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের দায়: আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায় ও মানবতার ন্যায়বিচারের প্রত্যাশা
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের দায়: আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায় ও মানবতার ন্যায়বিচারের প্রত্যাশা

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের দায়: আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায় ও মানবতার ন্যায়বিচারের প্রত্যাশা

পৃথিবীর ইতিহাসে এমন অনেক জাতিগোষ্ঠীর গল্প রয়েছে, যাদের নিজস্ব ভূখণ্ডে বসবাস করেও একসময় পরবাসীর মতো জীবন কাটাতে হয়েছে। নাগরিকত্ব হারানো, নিজস্ব পরিচয় অস্বীকার, সামাজিক বৈষম্য, রাষ্ট্রীয় নিপীড়ন এবং শেষ পর্যন্ত বাস্তুচ্যুত হওয়ার মতো নির্মম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী তেমনই এক মানবিক বিপর্যয়ের শিকার।

কুয়াশাচ্ছন্ন ভোরে খেজুরের রস সিদ্ধ করা
কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে যশোরের এক উঠোনে খেজুরের রস সিদ্ধ (ছবি: NIslamPhoto, Wikimedia Commons, CC BY-SA 4.0)

খেজুর রস আর গুড়ের মৌসুম: শীতের বাংলার মিষ্টি প্রবাহ

শীতের ভোরবেলা খেজুরগাছের ধারে ঝোলানো মাটির হাঁড়ি ভর্তি থাকে ঠান্ডা রস—এটুকুই বাংলার শীতের প্রথম মিষ্টি সুর। আশ্বিনের শেষ সপ্তাহ থেকে বৈশাখের শুরু পর্যন্ত চলে রস তোলার মৌসুম, পৌষ-মাঘ তার উঠোন-পিক; সঙ্গে জুড়ে যায় গুড়, পাটালি আর নলেনের স্বাদ-উৎসব। যশোরের খেজুরের গুড় এখন বাংলাদেশের ২৬তম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য—শীতের এই খাবার আর শুধু ঘরের বিলাস নয়, জাতীয় ঐতিহ্যের স্বীকৃতিও বটে।

ছয় নির্বাসিত বিশ্বনেতার পোর্ট্রেট-কোলাজ
ছয় নির্বাসিত নেতা—উপরে বাঁ থেকে নেপোলিয়ন, বলিভার, গান্ধী; নিচে ডি গল, খোমেনি, বেনজির ভুট্টো (ছবি: Wikimedia Commons, Public domain)

স্বদেশ প্রত্যাবর্তন: নির্বাসন থেকে ফিরে ইতিহাস বদলানো নেতারা

ইতিহাস মাঝে মাঝে নেতাদের দেশ থেকে দূরে ঠেলে দেয়—পরাজয়, অভ্যুত্থান বা শাসকের ভয়ে দেশ-ত্যাগ তাদের জীবনে জুড়ে যায়। কিন্তু কেউ কেউ ফিরে আসে, আর সেই ফেরাটাই বদলে দেয় দেশের গতিপথ: কেউ শত দিনের সম্রাট হয়, কেউ গোটা মহাদেশ মুক্ত করে, কেউ নতুন রাষ্ট্রের ভিত গড়ে, আবার কারও ফেরার মৌসুমটাই হয়ে যায় শেষ মৌসুম। ছয় বিশ্বনেতার স্বদেশ প্রত্যাবর্তনের এই কাহিনি—কীভাবে গেলেন, কেন গেলেন, কীভাবে ফিরলেন আর ফিরে কী হলো—এর মধ্যেই পুরো ইতিহাসের এক ছবি।

নকশি পিঠা — হাতের নকশায় বাংলার পিঠা
নকশি পিঠা (ছবি: Mmrsafy, Wikimedia Commons, CC BY-SA 4.0)

বাংলার পিঠার বৈচিত্র্য: চালের গুঁড়োয় গড়া শতরূপের ঐতিহ্য

চালের গুঁড়ো, গুড় আর নারকেল—মাত্র গুটিকয়েক উপকরণ দিয়ে বাঙালি গড়ে তুলেছে শত শত রূপের পিঠা। বাংলাদেশ শিশু একাডেমির ১৯৯১ সালের পিঠা প্রদর্শনীতে একসঙ্গে মেলে ধরা হয়েছিল ১০৬ রকম পিঠা—তাতে বোঝা যায়, ঘরে ঘরে বিকশিত এই খাবারের ভান্ডার কতটা বিশাল। ভাপায় সেদ্ধ, তাওয়ায় ফোটানো আর তেলে ভাজা—প্রতিটা পদ্ধতিতে গড়া পিঠার আলাদা নাম, আলাদা গড়ন, অঞ্চলভেদে ভিন্ন পরিচয়ও।

আমাদের ইতিহাস

স্বাধীনতা থেকে বিজয়: ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১-এর ধারাবাহিক ইতিহাস

১৯৭১ সাল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় এবং একই সঙ্গে সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে বাঙালির যে সংগ্রাম গড়ে উঠেছিল, ২৫ মার্চের কালরাতের পর তা পূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, অসংখ্য মানুষের আত্মত্যাগ, গণহত্যা, শরণার্থী সংকট, গেরিলা অভিযান ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ অর্জিত হয় চূড়ান্ত বিজয়।

এই লেখায় ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রধান ঘটনাগুলো মাস ও তারিখের ধারাবাহিকতায় তুলে ধরা হয়েছে। সঙ্গে আছে যুদ্ধের সামরিক, রাজনৈতিক, মানবিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের কথা।

সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ও উড়ন্ত জাতীয় পতাকা — ১৯৭১ সালের আত্মসমর্পণ-অনুষ্ঠানের ঐতিহাসিক রেসকোর্স ময়দান
সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ও জাতীয় পতাকা — ঐতিহাসিক রেসকোর্স ময়দান (ছবি: Salim Khandoker / Wikimedia Commons, CC BY-SA 4.0)

স্বাধীনতা দিবস ও বিজয় দিবস এক নয়: ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের ইতিহাস জানুন, আর কখনো ভুল হবে না

বাংলাদেশের জাতীয় জীবনে ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একটি মহান স্বাধীনতা দিবস, অন্যটি মহান বিজয় দিবস। দুটি দিবসই আমাদের মুক্তিযুদ্ধ, আত্মত্যাগ, সাহসিকতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। অথচ অনেকেই এই দুটি দিনের তাৎপর্য গুলিয়ে ফেলেন। কেউ মনে করেন ২৬ মার্চেই বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, আবার কেউ ১৬ ডিসেম্বরকেই স্বাধীনতার ঘোষণার দিন হিসেবে উল্লেখ করেন। বাস্তবে দুটি দিন একই ঐতিহাসিক ঘটনার অংশ হলেও তাদের অর্থ ও গুরুত্ব সম্পূর্ণ আলাদা।

লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান
মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান, লাহিনীপাড়া, কুমারখালী

বিষাদ-সিন্ধুর অমর স্রষ্টা মীর মশাররফ হোসেন: ১৭৯তম জন্মবার্ষিকীতে কুষ্টিয়ায় সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণাঢ্য আয়োজন

বাংলা সাহিত্যের ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা অতিক্রম করে চিরকাল অমর হয়ে থাকে। তাঁদের সাহিত্যকর্ম শুধু একটি নির্দিষ্ট সময়ের মানুষের চিন্তা, অনুভূতি ও জীবনযাত্রার প্রতিচ্ছবি নয়; বরং পরবর্তী প্রজন্মের জন্যও হয়ে ওঠে ইতিহাস, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ দলিল। তেমনই একজন কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের অমর উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র স্রষ্টা হিসেবে তিনি বাঙালি পাঠকের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছেন।

পাহাড়পুরের সোমপুর মহাবিহারের প্রাচীন বৌদ্ধ স্থাপনা
পাহাড়পুরের সোমপুর মহাবিহার (ছবি: Rangan Datta Wiki / Wikimedia Commons, CC BY-SA 4.0)

বাংলাদেশের প্রাচীন ইতিহাস: যে সভ্যতার শিকড় হাজার বছরের

বাংলাদেশ—নদীমাতৃক এই ভূখণ্ডের পরিচয় শুধু একটি স্বাধীন রাষ্ট্রের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাটির গভীরে লুকিয়ে রয়েছে হাজার বছরের জনবসতি, নগরসভ্যতা, কৃষি, বাণিজ্য, ধর্মীয় চিন্তা, শিল্পকলা ও সাংস্কৃতিক বিকাশের ইতিহাস। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও করতোয়ার মতো অসংখ্য নদ-নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই অঞ্চলের মানুষের জীবন, অর্থনীতি ও সভ্যতা।

আমাদের সংস্কৃতি

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রতিকৃতি
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ (১৮৬২–১৯৭২) — ১৯৪০-এর দশকের প্রতিকৃতি (ছবি: Wikimedia Commons, public domain)

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে হয়তো আর এমন একজন শিল্পী আসবেন না, যিনি সরোদ, সেতার, বাঁশি, সানাই, বেহালা, এমনকি সাক্সোফোন পর্যন্ত একই সঙ্গে বাজিয়ে দেখিয়েছেন, পুরনো বাদ্যকে নতুন করে সাজিয়েছেন, নতুন রাগ সৃষ্টি করেছেন এবং তৈরি করেছেন সংগীতজগতের সবচেয়ে বিস্ময়কর শিষ্য-বাহিনী — রবি শঙ্কর, আলী আকবর খান, নিখিল বন্দ্যোপাধ্যায়, পান্নালাল ঘোষ, অন্নপূর্ণা দেবী। এই সবার গুরু সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন বাঙালি — জন্ম ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামে, এক সংগীতপরিবারে। দশ বছর বয়সে সুরের সন্ধানে বাড়ি পালানো শিশুটি জীবনের শেষ প্রহর পর্যন্ত বসেছিলেন মধ্যপ্রদেশের পাহাড়ি শহর মাইহরে, যেখানে তিনি গড়ে তুলেছিলেন বিশ্বখ্যাত মাইহর ঘরানা — আর অর্জন করেছিলেন শত সহস্র মানুষের চোখে-জিভে শুধু একটি নাম: বাবা।

রাস পূর্ণিমা কভার: সুন্দরবনের দুবলার চর
সুন্দরবনের দুবলার চর (ছবি: Ashraful Islam Shimul / Wikimedia Commons, CC BY-SA 4.0)

রাস পূর্ণিমা: কার্তিক পূর্ণিমার প্রদীপ আর রাধাকৃষ্ণের রাসলীলার উৎসব

কার্তিক মাসের পূর্ণিমার রাতে, যখন নদী-সাগরের পাড়ে হাজারো প্রদীপ জ্বলে ওঠে আর বাঁশির সুরে রাধা-কৃষ্ণের রাসলীলা ফুটে ওঠে, তখন বাঙালি পালন করে রাস পূর্ণিমা—কার্তিক পূর্ণিমার বৈষ্ণব রূপ। শাস্ত্রের শারদরাস থেকে সুন্দরবনের দুবলার চরের শতবর্ষী রাসমেলা, নবদ্বীপের শাক্তরাস থেকে মণিপুরের রাসনৃত্য—রাস পূর্ণিমা বাংলা ও বাঙালির এক বিস্তৃত উৎসব-ঐতিহ্যের নাম।

নবান্ন কভার: ধানক্ষেতে কৃষকদের ফসল কাটার দৃশ্য
ধানক্ষেতে কৃষকদের ফসল কাটার দৃশ্য (ছবি: Zaheed Sarwer Khan / Wikimedia Commons, CC BY 4.0)

নবান্ন: নতুন ধানের অন্নে ফুটে ওঠা বাংলার হেমন্ত-উৎসব

শীত আসার ঠিক আগে, বাংলার মাঠে-ঘাটে যখন সোনালি আমন ধান ঘরে উঠতে শুরু করে, পয়লা অগ্রহায়ণ থেকে শুরু হয় বাঙালির সবচেয়ে পুরনো ফসল-উৎসবগুলোর একটি—নবান্ন। নতুন ধানের অন্ন রেঁধে আগে দেবতা ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য, তারপর নতুন গুড়সহ নতুন অন্ন খাওয়া, পিঠা-পায়েস বিনিময় আর আলপনায় ঘর সাজানো—মূলত ধান-ভিত্তিক কৃষি সভ্যতার এই উৎসবটিই বাঙালির ফসলের প্রতি কৃতজ্ঞতার প্রাচীনতম প্রকাশ।

শীতের কুষ্টিয়া ভ্রমণের ছয়টি দর্শনীয় স্থানের ছবি-কোলাজ
উপরে বাঁয়ে থেকে: শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, লালন শাঁইজীর সমাধি, মোহিনী মিল; নিচে: হার্ডিঞ্জ ব্রিজ, রেণউইক পার্ক, ঝাউদিয়া শাহী মসজিদের মিহরাব (ছবি: Wikimedia Commons — Towhidul Islam 21, Ifteebd10, ইমন, Abdulmominbd, মোঃ সাকিবুল হাসান, CC BY-SA 4.0)

শীতের ছুটিতে কুষ্টিয়া ভ্রমণ: কোথায় যাবেন, কী দেখবেন এবং কীভাবে যাবেন?

শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা গ্রামবাংলা, পদ্মা ও গড়াই নদীর শান্ত পরিবেশ, বাউল গানের সুর আর ইতিহাস-ঐতিহ্যের অসংখ্য নিদর্শন—সব মিলিয়ে কুষ্টিয়া হতে পারে আপনার শীতকালীন ভ্রমণের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক জনপদগুলোর মধ্যে কুষ্টিয়ার অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি, বাউল সাধক ফকির লালন শাঁইজীর আখড়াবাড়ি, সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা, ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ কিংবা গড়াই নদীর পাড়—প্রতিটি স্থানই বহন করে আলাদা ইতিহাস ও ঐতিহ্য। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় কুষ্টিয়া ভ্রমণের জন্য বেশ উপযোগী। আবহাওয়া তুলনামূলক শীতল থাকে, দিনের বেলায় ঘোরাঘুরি করা যায় স্বাচ্ছন্দ্যে। পরিবার, বন্ধু কিংবা একক ভ্রমণ—সব ধরনের পর্যটকের জন্যই কুষ্টিয়ায় রয়েছে দেখার মতো অনেক কিছু।

প্রযুক্তি

PHP2Shell — PHP-এর নিরাপত্তা দুর্বলতা, ঝুঁকি ও করণীয় (কুষ্টিয়াশহর.কম)
PHP2Shell — PHP-এর নিরাপত্তা দুর্বলতা, ঝুঁকি ও করণীয় (কুষ্টিয়াশহর.কম)

PHP-এর নিরাপত্তা দুর্বলতা: বিশ্বজুড়ে ব্যাংক ও ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং, ব্যবসা, সরকারি সেবা, সংবাদ প্রকাশনা ও ব্যক্তিগত যোগাযোগ—প্রায় প্রতিটি ক্ষেত্রেই ওয়েবসাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব ওয়েবসাইটের অনেকগুলো তৈরি হয়েছে PHP নামের একটি বহুল ব্যবহৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা দিয়ে। কিন্তু এই প্রযুক্তির মূল ইঞ্জিনে গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হলে তার প্রভাব একটি ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকে না; ঝুঁকিতে পড়তে পারে অসংখ্য সার্ভার ও অনলাইন সেবা।

উড়ন্ত Tesla Roadster

উড়ন্ত Tesla Roadster: এক সেকেন্ডের কম সময়ে ৬০ মাইল — ইলন মাস্কের সবচেয়ে বিস্ময়কর পণ্য-প্রদর্শনী

প্রায় নয় বছরের প্রতীক্ষার পর ইলন মাস্ক আবারও পৃথিবীকে চমকে দিলেন। গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময় রাত ৯টা) টেসলা প্রকাশ্যে দেখাল তাদের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় প্রজন্মের Tesla Roadster — আর সেই ডেমোতেই গাড়িটি সত্যি সত্যি মাটি ছেড়ে আকাশে উঠে গেল। সংকুচিত বাতাসের থ্রাস্টারে কয়েক সেকেন্ডের জন্য হলেও গাড়িটি হোভার করেছে, ব্যারেল রোল দিয়ে ঘুরেছে, এমনকি উল্টো হয়ে চলেছে — এমন দৃশ্য গাড়ির ইতিহাসে আগে কেউ প্রকাশ্যে দেখায়নি বললেই চলে।

Lifestyles in contrast
Lifestyles in contrast

বাংলাদেশে মোবাইল গেমিং-এর প্রভাব: তরুণ প্রজন্ম এগোচ্ছে, নাকি পিছিয়ে পড়ছে?

বাংলাদেশে মোবাইল গেমিং দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। বিভিন্ন গবেষণা অনুযায়ী দেশের ৬০% এর বেশি ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত গেম খেলে। তবে এই প্রবণতা কি উন্নয়ন ঘটাচ্ছে, নাকি আসক্তি তৈরি করে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে—এটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

ইন্টারনেটের জন্ম থেকে বর্তমান
ইন্টারনেটের জন্ম থেকে বর্তমান

ইন্টারনেটের জন্ম থেকে বর্তমান

মানব ইতিহাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বিপ্লবী আবিষ্কার হলো ইন্টারনেট। আধুনিক পৃথিবীর অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান, যোগাযোগ ও জীবনযাত্রার কেন্দ্রে আজ ইন্টারনেট। তবে এই প্রযুক্তির যাত্রা শুরু হয়েছিল অতি সাধারণভাবে—একটি সামরিক গবেষণা প্রকল্প হিসাবে। সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে মানব সভ্যতার প্রায় প্রতিটি ক্ষেত্রের ভিত্তি অবকাঠামোতে।

জীবনযাপন

কুয়াশাচ্ছন্ন ভোরে খেজুরের রস সিদ্ধ করা
কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে যশোরের এক উঠোনে খেজুরের রস সিদ্ধ (ছবি: NIslamPhoto, Wikimedia Commons, CC BY-SA 4.0)

খেজুর রস আর গুড়ের মৌসুম: শীতের বাংলার মিষ্টি প্রবাহ

শীতের ভোরবেলা খেজুরগাছের ধারে ঝোলানো মাটির হাঁড়ি ভর্তি থাকে ঠান্ডা রস—এটুকুই বাংলার শীতের প্রথম মিষ্টি সুর। আশ্বিনের শেষ সপ্তাহ থেকে বৈশাখের শুরু পর্যন্ত চলে রস তোলার মৌসুম, পৌষ-মাঘ তার উঠোন-পিক; সঙ্গে জুড়ে যায় গুড়, পাটালি আর নলেনের স্বাদ-উৎসব। যশোরের খেজুরের গুড় এখন বাংলাদেশের ২৬তম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য—শীতের এই খাবার আর শুধু ঘরের বিলাস নয়, জাতীয় ঐতিহ্যের স্বীকৃতিও বটে।

নকশি পিঠা — হাতের নকশায় বাংলার পিঠা
নকশি পিঠা (ছবি: Mmrsafy, Wikimedia Commons, CC BY-SA 4.0)

বাংলার পিঠার বৈচিত্র্য: চালের গুঁড়োয় গড়া শতরূপের ঐতিহ্য

চালের গুঁড়ো, গুড় আর নারকেল—মাত্র গুটিকয়েক উপকরণ দিয়ে বাঙালি গড়ে তুলেছে শত শত রূপের পিঠা। বাংলাদেশ শিশু একাডেমির ১৯৯১ সালের পিঠা প্রদর্শনীতে একসঙ্গে মেলে ধরা হয়েছিল ১০৬ রকম পিঠা—তাতে বোঝা যায়, ঘরে ঘরে বিকশিত এই খাবারের ভান্ডার কতটা বিশাল। ভাপায় সেদ্ধ, তাওয়ায় ফোটানো আর তেলে ভাজা—প্রতিটা পদ্ধতিতে গড়া পিঠার আলাদা নাম, আলাদা গড়ন, অঞ্চলভেদে ভিন্ন পরিচয়ও।

শীতের পিঠা — ভাপা পিঠা
ছবি: Rocky Masum, Wikimedia Commons, CC BY-SA 4.0

শীতের পিঠা: ঘরে ঘরে বাঙালির ঐতিহ্যের স্বাদ

অগ্রহায়ণে নতুন ধান ঘরে উঠলেই বাঙালি ঘরে ঘরে শুরু হয় পিঠার মৌসুম—শীতের সন্ধ্যায় ধুনির ভাপে গড়া ভাপা পিঠা, সকালবেলার তাওয়ায় চিতই, আর গুড়ের ঝরনায় পাটিসাপটা। নতুন চালের গুঁড়ো, খেজুর গুড় আর নারকেলের নাড়ুর এই মিলন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বাঙালি ঐতিহ্যের সবচেয়ে মিষ্টি রূপ।

মনকে আনন্দে ভরিয়ে তোলার ৯টি সহজ উপায়
মনকে আনন্দে ভরিয়ে তোলার ৯টি সহজ উপায়

মনকে প্রফুল্ল রাখার সহজ উপায়

মানসিক প্রশান্তি এবং আনন্দ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান দ্রুতগতির জীবনে অনেকেই দুশ্চিন্তা, মানসিক চাপ এবং ক্লান্তিতে ভোগেন। তবে কিছু সহজ অভ্যাস ও কার্যকলাপ গ্রহণ করে আমরা আমাদের মনকে সহজেই প্রফুল্ল রাখতে পারি। নিচে এমন কিছু কার্যকর উপায়ের কথা আলোচনা করা হলো—

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন