“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল

কবিয়াল রমেশ শীল

বাংলার কবিয়াল জগতে কিংবদন্তির পুরুষ ; ‘মাইজভাণ্ডারি গানের বরপুত্র', কবিয়াল রমেশ শীল। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শ্রী রমেশ চন্দ্র সরকার এই নামে ‘রমেশ' ভনিতায় এ পর্যন্ত সংকলিত তাঁর মাইজভাণ্ডারী গানের সংখ্যা সাড়ে তিন শতাধিক। ভাণ্ডারি গানের বইয়ের সংখ্যা ৯ টি : আশেকমালা, শাস্তিভাণ্ডার, মুক্তির দরবার, নূরে দুনিয়া, জীবনসাথী, সত্যদর্পন, ভাণ্ডারে মওলা, মানববন্ধু ও এস্কে সিরাজিয়া।

  • দরখাস্ত করিতে এলাম মওলার চরণে

    • Sub Title: এই জমানার বাদশা তুমি শুনেছি কানে

    দরখাস্ত করিতে এলাম মাওলার চরণে,
    এই জমানার বাদশা তুমি শুনেছি কানে ॥

  • দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও

    • Sub Title: চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও

    দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও
    চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও ।

  • ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা

    • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়

    ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়
    আজব শানে খেলে আমার বাবা মাওলানায় ।
    ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয় ॥

  • একেলা বসে বিরহ বাসে

    • Sub Title: তোমারি আশে গাহিব গান

    একেলা বসে বিরহ বাসে
    তোমারি আশে গাহিব গান,
    আমারি বেদনে ব্যাথিত পাপিয়া

  • দেখলে ছবি পাগল হবি

    • Sub Title: ঘরে রইতে পারবি না

    দেখলে ছবি পাগল হবি,
    ঘরে রইতে পারবি না
    আঠার আলমে আমার বাবা মাওলানা ।।

  • নূরছে আজব খেলে ভান্ডারী

    • Sub Title: নূরছে আপনা বদন বানায়া নূরছে রোশনী জ্বলে

    গাউসুল আযম মাইজভাণ্ডারী নূরছে আজব খেলে ।
    নূরছে আপনা বদন বানায়া নূরছে রোশনী জ্বলে।।

  • ওকি চমৎকার ভাণ্ডারে এক আজব কারবার

    • Sub Title: মানুষ ধরা কল বসাল দেখবি গেলে মাইজভাণ্ডার

    ওকি চমৎকার ভাণ্ডারে এক আজব কারবার।
    মানুষ ধরা কল বসাল দেখবি গেলে মাইজভাণ্ডার।।

  • এই ভূবনে দিতে নারে তুলনা

    • Sub Title: নূরের পুতুলা বাবা মওলানা

    এই ভূবনে দিতে নারে তুলনা
    নূরের পুতুলা বাবা মওলানা।।

  • লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপ মন

    • Sub Title: ভক্তি ভাবে দৃষ্টি কর দেখা যাবে নিরঞ্জন

    লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপ মন ।
    ভক্তি ভাবে দৃষ্টি কর দেখা যাবে নিরঞ্জন ।

  • পিরিতির এত জ্বালাতন

    • Sub Title: কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্তে মরণ

    পিরিতির এত জ্বালাতন
    কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্তে মরণ

  • পাকে গাউছে ভাণ্ডারী সুলতান মওলানা

    • Sub Title: খালেক মালেক তুমি রহিম রব্বানা

    পাকে গাউছে ভাণ্ডারী সুলতান মওলানা,
    খালেক মালেক তুমি রহিম রব্বানা ।

  • কি সাধনে পাব তোমারে

    • Sub Title: আমি সাধন ভজন হীন, দয়া কর আমারে

    গাউছ ধনরে, কি সাধনে পাব তোমারে,
    আমি সাধন ভজন হীন, দয়া কর আমারে ।।

  • গাউছুল আজম বাবা নূরে আলম

    • Sub Title: তুমি ইছমে আজম জগত ত্বরানে ওয়ালা

    গাউছুল আজম বাবা নূরে আলম
    তুমি ইছমে আজম জগত ত্বরানে ওয়ালা ।।

  • ও ভাই ফরাজী বাজনা গানের

    • Sub Title: খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বলনা

    ও ভাই ফরাজী বাজনা গানের মর্ম্ম বুঝনা ,
    খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বলনা ।।

  • তোরা দেখবি যদি ত্বরায় আয়

    তোরা দেখবি যদি ত্বরায় আয় এক থামেতে ঘর বেঁধেছে বন্ধুয়ায় ৷
    ৷
    ঘরের নয় দরজা উল্টা কলে বাতাস খেলে সর্বদায় ।।

  • মুরশিদও নিদানের বন্ধু রে

    • Sub Title: এই দাসে রে কবুল করলানি

    মুরশিদও নিদানের বন্ধু রে
    এই দাসে রে কবুল করলানি ॥

  • নিশি যোগে আমার বাড়ি যাইও

    • Sub Title: ওরে পরাণের বন্ধুরে

    নিশি যোগে আমার বাড়ি যাইও
    ওরে পরাণের বন্ধুরে

  • হজ্ব করিতে হাজী হতে

    • Sub Title: এক কাবা জাহেরী আছে আর এক কাবা ত গোপন

    হজ্ব করিতে হাজী হতে কাবা শরীফ চল মন ।
    এক কাবা জাহেরী আছে আর এক কাবা ত গোপন।

  • প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি

    • Sub Title: পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া

    প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি কি দিয়ে জুড়াই।
    পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া,

  • চিনতে পারি না ভান্ডারী

    • Sub Title: দমের কলে পুতুল নাচাও চিনতে পারিনা

    চিনতে পারি না ভান্ডারী চিনতে পারি না
    দমের কলে পুতুল নাচাও চিনতে পারিনা

  • আমার ভাবের ঘরে

    • Sub Title: সদাই প্রাণ খুজে বেড়ায় তারে

    আমার ভাবের ঘরে আগুন দিলে কেরে
    সদাই প্রাণ খুজে বেড়ায় তারে।
    আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন