“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাখ এ মিনতি ত্রিভুবন-পতি
রাখ এ মিনতি ত্রিভুবন-পতি
  • Sub Title: তব পদে মতি (রাখ)

রাখ এ মিনতি ত্রিভুবন-পতি
তব পদে মতি (রাখ)।
আঁখির আগে যেন সদা জাগে

তব ধ্রুব-জ্যোতি।।

সংসার-মরু মাঝে তুমি মেঘ-মায়া,
বিষাদ-শোক-তাপে তুমি তরু-ছায়া,
সান্ত্বনা-দাতা তুমি দুঃখ-ত্রাতা
অগতির গতি।।

দোলে কালো নিশার কোলে
আলো-উষসী,
তিমির-তলে তব তিলক জ্বলে,
ঐ পূর্ণ শশী।
ঝঞ্ঝার মাঝে তব বিষাণ বাজে,
সহসা ঢলি পড়’ বনে ফুল-সাজে,
কোমলে কঠোরে হে প্রভু বিরাজে
(তব) মহিমা শকতি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা

তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা

  • Sub Title: স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন