হও যদি কেউ প্রেমের খরিদ্দার
থাকো হুশিয়ার
করতে চাইলে খরিদ-বিক্রি
যাইও না কেউ দেখাদেখি
দিবে ফাকি মদন চৌকিদার।।কাম প্রেম এক বাজারে
আশিক যারা খরিদ করে
দয়াল মুর্শিদ প্রেমের দোকানদার
ভক্তি মাশুল মূল্য দিয়া
মারফতেরই মাল কিনিয়া
হকিকতে সাজিও পাইকার।।সে বাজারে কাম কামিনী
করিতেছে বিকিকিনি
তারা হলো কামের আড়তদার
গেলে মাইয়ার রঙবাজারে
নাগাল পাবে ছয়টা চোরে
পুঁজিপাট্টা করিবে সংহার।।ধরো তরিকতের রাস্তা
আসলে হবে না খাস্তা
সব গোমস্তা হবে তাবেদার
দুর্বিন শাহ কয় প্রেম বাজারে
খাঁটি মাল যে খরিদ করে
একূল সেকূল ভয় নাই তাহার।।
হও যদি কেউ প্রেমের খরিদ্দার
- Sub Title: থাকো হুশিয়ার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী
- Sub Title: পদ্মে মধু চন্দ্রে সুধা জোগায় রাত্রদিনি
বারে বারে ফিরে ফিরে তোমার পানে
- Sub Title: দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে
ভাল রে এক ব্যাধ বটে
- Sub Title: হাওয়ায়
মোরা গৌর স্বয়ংকার শিক্ষায় বলি
- Sub Title: গৌর বলে হরি বলতে শুনতে পাই তো সকলি
কারে দিতাম মালা গো সখী কারে দিতাম মালা
- Sub Title: সখী গো যার লাগি আয়োজন পাইলাম তার দরশন
স্বপ্নে দেখেছি ভারত-জননী
- Sub Title: তুই যেন রাজরাজেশ্বরী
ওরে কঠিন পাষাণ মন
- Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
নয়ন ঠারে হেরো গো
- Sub Title: সখী আখি ঠারে হের
বার বার, সখি, বারণ করনু
- Sub Title: ন যাও মথুরা ধাম!
কে বুঝিতে পারে কুদরতি
- Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়
কানাই কার ভাবে তোর
- Sub Title: এ ভাব দেখিরে
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
- Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়
বাংলা
English 
Comments