“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাইও না রাই জল আনিতে
যাইও না রাই জল আনিতে
  • Sub Title: যুবা নারীর যৌবন হরে

যাইও নারাই জল আনিতে
যুবা নারীর যৌবন হরে
ওই ঘাটে জল ভরিতে।।

জলের ঘাটে নিষ্ঠুর কালা
বাঁশি বাজায় কদমতলা গো
গেলে তোমার হবে জ্বালা
পারবে না গৃহে যাইতে।।

উড়িয়া যাবে মনপ্রাণ
শুনিলে নিষ্ঠুর বাঁশির গান গো
শেষকালে হবে অপমান
ওই কালারই পিরিতে।।

একদিন সে রূপ হের যদি
ভুলবে না জীবন অবধি গো
শাশুড়ি-ননদী বাদী
সদায় আছে গৃহেতে।।

রাই তোমারে করি গো বারণ
ঘটাতে যাইও না কখন গো
দুর্বিন শাহ কয় যাবে যখন
প্রাণ হারাবে তার হাতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যামরূপ হেইরে আইলাম গো
শ্যামরূপ হেইরে আইলাম গো

শ্যামরূপ হেইরে আইলাম গো

  • Sub Title: কুক্ষেণে জল ভরতে গেলাম নিষেধ না মানিয়া গো
সৃজন ভোরে প্রভু মোরে
সৃজন ভোরে প্রভু মোরে

সৃজন ভোরে প্রভু মোরে

  • Sub Title: (তুমি) জা্তে আমার ললাট-লেখা জীবন আমার কেমন হবে
আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া
আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া

আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া

  • Sub Title: মুই অভাগী কলঙ্কের ভাগী হইনু কার লাগিয়া
আগের বাহাদুরী এখন গেল কই
আগের বাহাদুরী এখন গেল কই

আগের বাহাদুরী এখন গেল কই

  • Sub Title: চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই
কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ
কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ

কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ

  • Sub Title: কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন