“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যায় চলে সুখের বসন্ত
যায় চলে সুখের বসন্ত
  • Sub Title: ঘরে নাই কালা প্রাণ হলো উতালা

যায় চলে সুখের বসন্ত
ঘরে নাই কালা প্রাণ হলো উতালা
হায় রে জ্বালা কী জলন্ত।।

বসন্তকালে দারুণ কোকিলে
বসে তমাল ডালে ডাকে নিত্য
নয়নের ধারায় বুক ভেসে যায়
ঘরে নাহি রে হায় প্রাণকান্ত।।

শোনো রে কোকিলা দিও না জ্বালা
কোথায় গেল কালা পাই না তথ্য
ডাক শুনে তোমার কলিজা অঙ্গার
জল দিলে প্রাণ হয় না শান্ত।।

বন্ধু হইয়া নিষ্ঠুর গেল বহুদূর
ভুলিয়া রহিল পাইয়া সুখরাজত্ব
গেল ফাল্গুন মাস বাড়িল হুতাশ
পাগল দুর্বিন শাহর দুঃখের চূড়ান্ত।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাসর শয্যা কেনো সাজাইলাম গো
বাসর শয্যা কেনো সাজাইলাম গো

বাসর শয্যা কেনো সাজাইলাম গো

  • Sub Title: সখী গো- বড় আশা ছিলো মনে মিশিব প্রাণবন্ধুর সনে

আমার মনের আগুন

  • Sub Title: তোমারে না পাইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন