জানি বা জানি না, মানি বা মানি না
বুঝি বা বুঝি না, সাকার কি নিরাকার।।কোথায় বা রহিয়াছ, কারে কী কহিয়াছ
কিবা হইয়াছ নামে প্রচার
শুনি সোজাসুজি, দেখি বাজি বুজি
এত খোঁজাখুঁজি সকলই বেকার।।বুঝি না ভাবান্ত, শান্ত না ক্লান্ত
মৃত না জ্যান্ত, আছ কী প্রকার
যদি হও জীবিতা, আমি তোমার সেবিতা
দেখা দিতে ব্যথা কেন তোমার।।কী বা রূপশ্রী, পরমা সুন্দরী
কী বা কাল বিশ্রী, অদ্ভুত আকার
তাই লোকালুকি, এত ফাঁকিঝুকি
হবে দেখাদেখি প্রতিশ্রুতি সার।।সর্বশাস্ত্রে খবর, গড আল্লাহ্ ঈশ্বর
বিরাট ভয়ঙ্কর মহিমা অপার
দেখি না স্বচক্ষে, পাই না পরখে
থাকে অলক্ষে পাগল দুর্বিন শার।।
জানি বা জানি না, মানি বা মানি না
- Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
নবীর আইন বোঝার সাধ্য নাই
- Sub Title: যার যমন বুদ্ধিতে আসে বলে তাই
বাজিয়ে বাঁশি মনের বনে
- Sub Title: এসো কিশোর বংশীধারী
পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
- Sub Title: এই দেশে যা পাপ গন্য অন্য দেশে পূণ্য তাই
সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
- Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি
স্বপ্নে দেখেছি ভারত-জননী
- Sub Title: তুই যেন রাজরাজেশ্বরী
জীব মলে জীব যায় কোনখানে
- Sub Title: ঈশ্বরের ঘরবাড়ি যদি নাই দেহভুবনে
আকার কি নিরাকার সাঁই রাব্বানা
- Sub Title: আহাদ আহাম্মদের বিচার হলে যায় জানা
ওরা অকারণে চঞ্চল
- Sub Title: ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল
আত্মতত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়
- Sub Title: সেই রাগে রে মন সে সাধন সেরে বয়
আমি মূল হারালাম লাভ করতে এসে
- Sub Title: দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
আজ সুদিনের আসল ঊষা, নাই অভাব আজ নাই অভাব
- Sub Title: অরুণ রবির মতন রাঙা পেয়ালা ভরি’ আন্ শারাব
বাংলা
English 
Comments