জান্নাতের ফুল ফুটল এসে
মরুর বুকে সাহারায়।
আয় গো তোরা জগতবাসী
দেখবে যদি শীঘ আয়।।এ বিশ্বেরই সেরা নবি
আল্লার দোস্ত সঁপিয়া
আব্দুল্লারই পেশানিতে
স্থান পাইলেন আসিয়া।
আঁধার রাতে চাঁদের আলো
পাপী-তাপীর প্রাণ জুড়ায়।।পবিত্র পদেরই ছোঁয়া
লাগল মরুর বুকেতে
আঁধারে হইল জ্যোৎস্না
সেই নুরের আলোতে।
আরশ কুরসি, লহু কলম
যে নবিজির উছিলায়।।সোমবার দ্বাদশ তারিখে
রবিউল আউয়াল চাঁদে
সারা বিশ্বে রব উঠিল
নাচে গায় মনসাধে।
নহে রাত্র নহে দিবা
সুবেহ সাদেকের বেলায়।।হুর গেলেমান আশায় ছিল
পাইতে সে নবির চরণ
মা আমিনার ভাগ্যগুণে
পাইল সে অমূল্য ধন।
দুর্বিন শাহ কয় ইহজীবন
কাটাইল চরণ আশায়।।
জান্নাতের ফুল ফুটল এসে
- Sub Title: মরুর বুকে সাহারায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি
- Sub Title: শ্যাম নটবর কালিয়া
থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন
- Sub Title: ছলনা-মধুর তব মন
হরি বল রে সুজন নাইয়া
- Sub Title: কাঁচা ডালে ধরছে মধু শুকনা ডালে ফল
মুর্শিদি ভক্তিমূলক বাউল জারি সারি
- Sub Title: গান গাই রচনা করতে তখন পারি
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
- Sub Title: আমরা ভেবে করব কী
কোন কলে নানান ছবি
- Sub Title: কোন কলে নানান ছবি নাচ করে সদাই
বাঁকির কাগজ মন তোর গেল হুজুরে
- Sub Title: কোনদিন যেন আসবে শমন সুখের অন্ত:পুরে
আজ বুঝি আইল প্রিয়তম
- Sub Title: কত দিন পরে মন মাতিল গানে
ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও
- Sub Title: বেলা থাকতে ধরো পাড়ি যদি বন্ধুর দেশে যাইতে চাও
বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না
- Sub Title: তোমার প্রেমে এত জ্বালা
বাংলা
English 
Comments