“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে দুঃখ দিয়াছ রাই
যে দুঃখ দিয়াছ রাই
  • Sub Title: আমার বলতে প্রাণ যায়

যে দুঃখ দিয়াছ রাই
আমার বলতে প্রাণ যায়
দুঃখে দুঃখে জনম গেল
আর কত দুঃখ দিবে বলো
এই কি ছিল তোমার অন্তরায়।।

ত্রেতা যুগে হইয়া সীতা
না শুনে লক্ষণের কথা
দিলো ব্যথা কইতে না জুড়ায়
তুমি রাবণের সনে
লঙ্কাতে ওই অশোক বনে
আমি বনে কাঁদি তোমার দায়।।

রাবণকে করিয়া সংহার
তোমাকে করিলাম উদ্ধার
বারেবারে কত মওয়া যায়
দ্বাপর যুগে আসিল পরে
তুমি যাও আয়ানের ঘরে
বাঁশি হাতে ঘুরি জঙ্গলায়।।

দুঃখ দিয়া আমার মনে
সাধ মিটাও আয়ানের সনে
এ সব কথা জানে তোর বৃন্দায়
কয় পাগল দুর্বিন শায়
সহে না আমার হিয়ায়
প্রেম করিয়া কলঙ্ক ধরায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নবী একি আইন করলেন জারী
নবী একি আইন করলেন জারী

নবী একি আইন করলেন জারী

  • Sub Title: পাছে মারা যায় আইন তাই ভেবে মরি
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে

  • Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
 কে আজ কোপীন পরালে তোরে
কে আজ কোপীন পরালে তোরে

কে আজ কোপীন পরালে তোরে

  • Sub Title: তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন