হবে তব শেষ বিয়া
একদিন কবরে নিয়া
যাবে তোর স্বামীর বাড়ি
ফিরে আসবে না।।যে দিন বিয়ার সময় হবে
আপ্ত-জ্ঞাতি সব আসিবে
সকলে কাঁদিয়া বলবে
ছেড়ে যাইও না
শমন রাজার কর্মচারী
যেদিন এসে নিবে ধরি
গল্প গুজারি বাহাদুরি
কিছুই থাকবে না।।কেন্দে বলবে বারেবার
ওহে আজরাইল আমার
দোহাই আমি দেই রে খোদার
আমায় নিও না
আজরাইল কয় ওরে বান্দা
হুকুম আমায় দিলেন খোদা
যার দোহাই দাও
তার হুকুম আজ ছেড়ে যাব না।।ভাইবন্ধু যতজনা
কিংবা এগেনা-বেগেনা
চক্ষে দেখিবে
কিছু করতে পারবে না
শুধু খাঁচা পড়ে রবে
প্রাণপাখি উড়ে যাবে
একেবারে শেষ হইবে
ভবের যাতনা।।সাদা শাড়ি পরাইয়া
বাঁশের পালকি সাজাইয়া
চারিজনে কাঁধে নিয়া
হবে রওয়ানা
মোল্লামুনশি সঙ্গে যাবে
শেষ বিয়া পরাইয়া দিবে
একেলা কবরে রবে
সঙ্গী পাবে না।।দালান পাকা টিনের বাড়ি
গয়না পরা সুন্দর নারী
বাক্সভরা টাকাকড়ি
সঙ্গে যাবে না
ভাই-বন্ধু-স্ত্রী-পুত্র
পাড়া-পড়শি-পাত্র-মিত্র
সকলে বাসিবে ভিন্ন
আপন হবে না।।তাই বলি রে, ওরে মন
আগে করো পাছের আয়োজন
ছরকাত-মউত, গোর-আজাবর
করো ভাবনা
এ দুর্বিন শাহ কর্মদোষে
পড়েছে মায়াফাঁসে
কী করিবে অবশেষে
সময় বেশি না।।
হবে তব শেষ বিয়া
- Sub Title: একদিন কবরে নিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
আরব দেশে ফুটছে ফুল
- Sub Title: শেষ নবি মোহাম্মদ রাসুল
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার
- Sub Title: তোমার আপন রাগে তোমার গোপন রাগে
যাই যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই
- Sub Title: যা হবার তা হবে আমার ভেসেছি তো ভেসে যাই
তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে
- Sub Title: আমি যাই নিকুঞ্জ বনে ধু
সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল
- Sub Title: পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ধু
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
- Sub Title: যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
গেড়ে গাঙের ও ক্ষেপা
- Sub Title: হাপুর-হুপুর ডুব পাড়িলি
ভবে নাইরে আপনজন
- Sub Title: পাইলাম নারে মনের মতন ধু
কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়
- Sub Title: গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
আজকে দেখি হিংসা-মদের মত্ত বারণ-রণে
- Sub Title: জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে
ব্রজের সে প্রেমের মর্ম সবাই কি জানে
- Sub Title: শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হল যে প্রেম সাধনে
সাত ভাই চম্পা জাগো রে
- Sub Title: ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে
বাংলা
English 
Comments