“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাব সখি হইয়া বিদায়
যাব সখি হইয়া বিদায়
  • Sub Title: কেমনে যাব ছাড়িয়া

যাব সখি হইয়া বিদায়
কেমনে যাব ছাড়িয়া
প্রেমে অঙ্গ জ্বলে যায়।।

শোনো রাধা বলি তোরে
সাজাইয়া দেও আমারে গো
যাইতে নিকুঞ্জ মন্দিরে
প্রাণ আমার কাঁদে সদায়।।

সব সখিগণ মিলিয়া
বনফুলের হার গাঁথিয়া গো
প্রেমানন্দে পরাইয়া দাও না
সখি মোর গলায়।।

বহুদিনের পরে দেখা
ছেড়ে কেমনে যাব একা গো
দুর্বিন শাহ কয় হবে দেখা
প্রাণ রাখিলে বিধাতায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে

  • Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
প্ৰাণে মরি সহচরী
প্ৰাণে মরি সহচরী

প্ৰাণে মরি সহচরী

  • Sub Title: অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন