“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে জ্বালা দিয়াছ বন্ধু রে
যে জ্বালা দিয়াছ বন্ধু রে
  • Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই

যে জ্বালা দিয়াছ বন্ধু রে
বন্ধু সে জ্বালা আর কত সই
মনের দুঃখ কার কাছে কই।।

বন্ধু রে-
সর্বশাস্ত্রে প্রমাণে কয়
তুমি বন্ধু দয়াময়
তাই শুনিয়া, তোমার সঙ্গ লই
এখন দেখি তুই নিদয়া রে বন্ধু
চুন খাইয়াছি জেনে দই।।

বন্ধু রে-
জানি না তোর রীতিনীতি
বাড়াইয়া সাধের পিরিতি
সুখের আশায় দুঃখ সইয়া রই
আশা দিয়া গাছে তুলে রে বন্ধু
এখন কাইড়া নিলে মই।।

বন্ধু রে-
বিষমাখা পিরিতে তোমার
কলিজা হইয়াছে আঙ্গার
তবু দুঃখ বুকে তুলে লই
দুর্বিন শাহ কয় মনে আশা রে বন্ধু
তোমায় পাইলে দাসী হই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মওলা বলে ডাক রসনা
মওলা বলে ডাক রসনা

মওলা বলে ডাক রসনা

  • Sub Title: গেল দিন ছাড় বিষয় বাসনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন