“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো
যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো
  • Sub Title: নবিজির দরশন বিনা

যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো
নবিজির দরশন বিনা
প্রাণে তো বাঁচি না, বাঁচি না গো।।

ছাড়ো তরি তাড়াতাড়ি
দেরি আর সহে না
লা-ইলাহাতে মারো বৈঠা
পাইবে ঠিকানা, ঠিকানা গো।।

নামের জোরে সাগরপারে
ভয় কিছু রবে না
ঝড় তুফানে চরণ বিনে
কাণ্ডারি ধরো না, ধরো না গো।।

হাওয়ার গুণে টেলিফোনে
খবর ভেজ না
দুর্বিন শাহ কয় শুনবেন নবি
করিবেন করুণা, করুণা গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

  • Sub Title: বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়
সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না
সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

  • Sub Title: গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন