“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
  • Sub Title: যাইতে চাইলে মদিনাতে ছয়জনা বাদী পথে

হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
যাইতে চাইলে মদিনাতে, ছয়জনা বাদী পথে
সার হইয়াছে মিছে তরি বাওয়া।।

শুনো রে হাওয়া, বলি তোরে, বাসনা আমার অন্তরে
প্রিয় নবির শ্রীচরণ পাওয়া
পোড়া প্রাণে যত দুখ, তারে পাইলে হবে সুখ
তিনি আমার প্রেমরোগের দাওয়া।।

কতশত আশেকান, তাঁর প্রেমেতে সঁপিয়া প্রাণ
সার করেছে প্রেমের গজল গাওয়া
পাপীতাপী জন্ম দুঃখী, তারে পাইলে হয় রে সুখী
যেন হয় সে রোগে ঔষধ খাওয়া।।

কতশত গুণী-জ্ঞানী, তার প্রেমেতে চাতকিনী
মেঘ না পাইয়া আকাশ চাওয়া
কয় দুর্বিন শাহ দীনহীন, একদিন নবি হবে জামিন
পার হইতে ফুলসিরাতের খেওয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

  • Sub Title: ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে
বন্ধু সর সর
বন্ধু সর সর

বন্ধু সর সর

  • Sub Title: পন্থের মধ্যে বাঁকা কুড়ি কেন এমন কর
ও রাই
ও রাই

ও রাই

  • Sub Title: শ্যাম শোকে কান্দিও না
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

  • Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন