জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
নামাজ বিনে মুক্তি নাই
বলেছেন আল্লাহ কোরানে।।মন রে-
মুর্শিদ কেবলা ঠিক করিয়া
জায়নমাজে খাড়া হইয়া
মনে রাখো খুদে খোদা
আছেন আমার সামনে
চব্বিশ হাজার ছয়শতবার
ক্বেরাতের রাখি শুমার
এক সজিদায় পড়ে থাকো
মুর্শিদ বরজক ধ্যানে।।মন রে-
কুলুবিল মমিনিন আরশিলা
কোরানে বলেছেন আল্লাহ
মুর্শিদের ক্বলব পুরে খেলিতেছেন নির্জনে
এই যে সারা বিশ্বজুড়ে
মকরূমে সজিদা করে
সে জায়গায় সজিদা দিলে
নামাজ হবে কেমনে।।মন রে-
কেবল এই আদমের পায়
মকরূমে না শির ঝোঁকায়
শয়তান বলে দোষী তায়
করলেন নিরঞ্জনে
এসব কথা ভুলে গিয়া
নামাজ পড়ো কই বসিয়া
জায়নমাজটা না চিনিয়া
ঢুস দিও না ময়দানে।।মন রে-
সাকার খোদা মক্কায় নাই
কোরানে খুলে দেখো ভাই
আদমপুরে বিরাজ করে
চিনে নেওয়ার কারণে
তাই বলি মন কথা মানো
ফয়েজ আগে টেনে আনো
শরমের পর্দা তুলে ধরো
দেখবে তারে নয়নে।।মন রে-
মুর্শিদকে করলে
এতেক্বাদ মকরূম যাবে হইয়া তফাৎ
মিটে যাবে মনের সাধ
দেখবে তারে ধ্যানে
সুন্নত ফরজ আদায় হবে
জায়নামাজে মুর্শিদ পাবে
দুর্বিন শাহ কয় ভয় রবে না
ছরকত মৌওত মিজানে।।
জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
- Sub Title: নামাজ বিনে মুক্তি নাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
- Sub Title: তারা আজ কেঁদে শুধায় ‘সেই ডালে ফুল ফুটল কি গো
সাগর কুলের নাইয়া রে
- Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে
যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ
- Sub Title: মুরলী মধুর স্বরে মোহিল অনঙ্গ চি
কোন কলে নানান ছবি
- Sub Title: কোন কলে নানান ছবি নাচ করে সদাই
কিবা শোভা দ্বিদলের ‘পরে
- Sub Title: এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে
সোহাগের বন্ধুয়া তুমি রে বন্ধু
- Sub Title: সোহাগে সোহাগে তোমায় নিবেদন করি ধু
হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান
- Sub Title: তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
- Sub Title: লেহাজ নাই তোমার নাচানাচি সার
আজি এ নিরালা কুঞ্জে আমার
- Sub Title: বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে
পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্রদে
- Sub Title: এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী
দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
- Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়
রাধা বইলে আর ডাকিও না
- Sub Title: ওরে কে তোরে শিখাইল বাঁশি
বাংলা
English 
Comments